কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

আম্ফান ঝড়ে বিদ্যালয়ের গাছ পড়ে রাস্তা বন্ধ, ৩ বছরেও হয়নি অপসারণ

 ঘূর্ণিঝড়  আম্ফান গেল ৩ বছর। এখনো সেই ঝড়ে রাস্তায় পড়ে থাকা গাছ অপসারণ করা হয়নি।  এমন দৃশ্য  দেখা গেছে বাগেরহাট জেলার  মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের  ২৪৫ নং দক্ষিণ জিলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মুখে। ফলে রাস্তা বন্ধ হয়ে একদিকে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে, অন্যদিকে বিদ্যালয়ের  পরিবেশ হচ্ছে  বিনষ্ট। 
  
  প্রধান শিক্ষক  দিপঙ্কর মন্ডল জানান, ২০২০ সালে আম্ফান  ঝড়ে এ বিদ্যালয়ের ১ টি চাম্বল ও ১ রেইনট্রি গাছ উপড়ে পড়ে রাস্তা ও বিদ্যালয়  মাঠ বন্ধ হয়ে  গেছে অনেকটা। ওই বছরই যথযথ কর্তৃপক্ষের  কাছে গাছ দুটি নিলাম চেয়ে আবেদন করা হলেও অদ্যাবধি  কোন ব্যবস্থা  করা হয়নি। রাস্তা বন্ধ হওয়ায় পথচারীরা চলাচলের জন্য বিদ্যালয়ের মাঠ ব্যবহার করছে। এতে শিক্ষার্থীদের খেলাধূলায় বিঘ্ন সৃষ্টি  হওয়া সহ বিদ্যালয়ের সার্বিক  পরিবেশ নষ্ট  হচ্ছে ।  পাশাপাশি  দীর্ঘদিনে  গাছ দুটি এভাবে পড়ে থেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এমতাবস্থায় যথাযথ  কর্তৃপক্ষের কাছে ঝড়ে পড়ে থাকা গাছ দুটি  আশু নিলামের অনুমতি দিয়ে তা অপসারণ  ব্যবস্থার দাবি জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। 


Tag
আরও খবর