‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে চা-বাগানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) এর উদ্যোগে আলোয় আলো প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল উপজেলার

ভাড়াউড়া চা বাগান সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়। কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভাড়াউড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রানেশ গোয়ালার সভাপতিত্বে ও ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প সমন্বয়কারী মো. রুবাইয়াৎ ফেরদৌস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জ্যোতিষ রঞ্জন দাশ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনোরমা দেবী, 

ব্রেকিং দ্য সাইলেন্স এর লিডার প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী পারভেজ কৈরী, ভাড়াউড়া চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি নুর মোহাম্মদ। এসময় ভাড়াউড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, বাংলা খাতা, গণিত খাতা, ইংরেজি খাতা, ইরেজার, শার্পনার, রং পেন্সিল, ড্রয়িং খাতা, কলম এবং পেন্সিল বিতরণ করা হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় বলেন, ব্রেকিং দ্য সাইলেন্সের মত বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো নানা কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষার উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়িত উদ্যোগকে ত্বরান্বিত করছে। তিনি ব্রেকিং দ্য সাইলেন্সসহ আলোয়-আলো প্রকল্পের অর্থায়নকারী প্রতিষ্ঠান চাইল্ডফান্ড কোরিয়া ও এডুকো-কে ধন্যবাদ জানান এবং এ প্রকল্পটির মেয়াদ বৃদ্ধি করার আহ্বান জানান। 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা বলেন ব্রেকিং দ্য সাইলেন্স আলোয় আলো প্রকল্পের মাধ্যমে ২০২০ সাল থেকে প্রতিবছর আমাদের বিদ্যালয়ের শিশুদেরকে শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করছে। এতে শিশুরা বিদ্যালয়মুখী হচ্ছে এবং তাদের মেধার বিকাশ ঘটছে। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।  বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছাস প্রকাশ করেন। 

উপস্থিত অভিভাবকরা জানান, দরিদ্রতার কারণে অনেক সময় শিশুদেরকে খাতা কলমসহ শিক্ষা উপকরণ কিনে দেওয়া সম্ভব হয় না। এই উদ্যোগের মাধ্যমে শিশুরা পড়াশোনায় আরও বেশি উৎসাহিত হচ্ছে। 

প্রকল্প সমন্বয়কারী মো. রুবাইয়াৎ ফেরদৌস বলেন, চাইল্ড ফান্ড কোরিয়ার অর্থায়নে এবং এডুকোর সহযোগিতায় আলোয় আলো প্রকল্পের মাধ্যমে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় ৪ টি সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স, আইডিয়া, এমসিডা ও প্রচেষ্টা’র আয়োজনে প্রতি বছরের মত এবারও ৩২ টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৭০৯২ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হচ্ছে।


Tag
আরও খবর