আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

৪ উইকেট হারিয়ে ১০০ পার আফগানিস্তানের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-06-2023 07:37:34 am

৩ উইকেটে ৩৫ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিলো আফগানিস্তান। বিরতির পর ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় অধিনায়ক হাশমত উল্লাহ শহিদির। ১৬ বলে ৯ রান করে শরিফুলের বলে আউট হয়ে যান তিনি।


এরপর মিডল অর্ডারে নাসির জামাল এবং আফসার জাজাইয়ের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আফগানরা। দু’জন মিলে এরই মধ্যে ৫৬ রানের জুটি গড়ে ফেলেছেন। রানও তুলছেন দ্রুত গতিতে।


এ রিপোর্ট লেখার সময় আফগানিস্তানের রান ২৩.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৭। ২৭ রান নিয়ে নাসির জামাল এবং ৩৫ রান নিয়ে ব্যাট করছেন আফসার জাজাই। জোড়া উইকেট নিয়েছেন শরিফুল এবং এবাদত- দু’জনই।


এর আগে শরিফুলের ব্রেক থ্রু, সঙ্গে এবাদত হোসেনের জোড়া উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৮২ রানের জবাব দিতে নেমে ৩৫ রানে ৩ উইকেট হারায় আফগানিস্তান ক্রিকেট দল। এই ৩৫ রানেই মধ্যাহ্ন বিরতিতে যায় তারা।


২.৪ ওভার বল করে ২ উইকেট নিয়েছেন পেসার এবাদত হোসেন। তিনি ফিরিয়েছেন আফগান ওপেনার আবদুল মালেক এবং ওয়ান ডাউনে নামা ব্যাটার রহমত শাহকে। এর আগে ইবরাহিম জাদরানকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছিলেন শরিফুল ইসলাম। ২ রান নিয়ে হাশমত উল্লাহ শহিদি ব্যাট করছেন।


শরিফুলের বলে ইবরাহিম জাদরান আউট হতে পারতেন দ্বিতীয় ওভারের শেষ বলেই। কিন্তু প্রথম স্লিপে থাকা বলটি যদি ঝাঁপিয়ে পড়ে লিটন দাস ধরার চেষ্টা না করতেন, তাহলে সেটি হয়তো নাজমুল হোসেন শান্তই তালুবন্দী করে নিতে পারতেন। লিটন চেষ্টা করে ধরতে পারেননি। শান্তও বলে হাত লাগাতে পারেননি। বেঁচে যান ইবরাহিম।


কিন্তু আফগান এই ওপেনারকে ঠিকই ফিরিয়ে দিলেন শরিফুল ইসলাম। সেই লিটন দাসের হাতে ক্যাচ দিতে বাধ্য করেই। সে সঙ্গে আফগান শিবিরে প্রথম আঘাতটি হানলেন এই বাঁ-হাতি পেসার।


আফগানিস্তানের দলীয় ১৮ রানের মাথায় পড়লো প্রথম উইকেট। ১৭ বল খেলে ৬ রান করে আউট হন আফগান ওপেনার ইবরাহিম জাদরান।


এরপর আরেক ওপেনার আবদুল মালিককেও ফিরিয়ে দেন অন্য পেসার এবাদত হোসেন। ৭ম ওভারের ৫ম বলে আবদুল মালিকের ব্যাটের কোনায় লেগে বল চলে যায় তৃতীয় স্লিপে। সেখানে জাকির হাসান ক্যাচ ধরেন। যদিও রিপ্লাই দেখে থার্ড আম্পায়ার আউট ঘোষণা করেন। ২৪ রানে পড়ে দ্বিতীয় উইকেট।


১১ রানের জুটি গড়ে রহমত শাহ আউট হলেন এবাদতের বলে। তার হঠাৎ লাফিয়ে ওঠা কোমর সমান বলটিকে ব্যাটের কানায় লাগিয়ে মিডউইকেটে তাসকিনের হাতে গিয়ে জমা পড়ে। ৯ রানে আউট হন রহমত শাহ।


এর আগে প্রথমে ব্যাট করে বাংলাদেশ অলআউট হয়েছে ৩৮২ রানে। ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে মাত্র ২০ রান যোগ করেই অলআউট হয়ে যায় টাইগাররা। ৪৮ রান করে মেহেদী হাসান মিরাজ এবং ৪৭ রান করে আউট হন মুশফিকুর রহিম।


টেস্টের প্রথমদিন ১৪৬ রান করেন নাজমুল হোসেন শান্ত, ৭৬ রান করেন মাহমুদুল হাসান জয়। আফগান অভিষিক্ত পেসার নিজাত মাসুদ একাই নেন ৫ উইকেট।

আরও খবর
6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৩ দিন ৩ ঘন্টা ৩৪ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

২১ দিন ২ ঘন্টা ৩ মিনিট আগে