'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা

আর্জেন্টিনা আজ মাঠে নামবে কখন, প্রতিপক্ষ কে?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-06-2023 07:17:20 am

দেড় দশক পর স্মৃতিবিজড়িত এক শহরে এসে আবার হাজির হলেন লিওনেল মেসি। ২০০৮ সালে এই বেইজিং অলিম্পিক থেকেই নিজের দেশ আর্জেন্টিনাকে অলিম্পিক ফুটবলের স্বর্ণ উপহার দিয়েছিলেন তিনি। সেবার সেমিফাইনালে তার জোড়া গোলেই ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়েছিলো আর্জেন্টিনা। পরে নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে স্বর্ণ জেতে আলবিসেলেস্তারা। আর এবার মেসি এলেন বিশ্বজয়ী ফুটবলার হিসেবে।


সেই বেইজিংয়ে এবার আর্জেন্টিনা প্রীতি ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং এএফসির অন্যতম শক্তিশালী দেশ অস্ট্রেলিয়া। টেন বোল্ড এবং অ্যস্ট্রো সুপার স্পোর্টস থ্রি ম্যাচটি সরাসরি দেখানে।


তবে গত বিশ্বকাপেই এই অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিলো আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পথে শেষ ষোলোয় অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছিল লিওনেল মেসির দল। ৩৫ মিনিটে মেসি এবং ৫৭ মিনিটে লক্ষ্যভেদ করেন হুলিয়ান আলভারেজ। ৭৭ মিনিটে ফার্নান্দেসের আত্মঘাতী গোলে জমে উঠেছিল ম্যাচ।


কিন্তু ম্যাচটি শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া আর অঘটন ঘটাতে পারেনি। সকারুজদের বাধা পেরিয়ে শেষ আটে উঠে যায় আর্জেন্টিনা। বেইজিংয়েও আজ তাদের আটকাতে নামবে অস্ট্রেলিয়া। ম্যাচটা ঘিরে আর্জেন্টাইন, বিশেষ করে মেসি ভক্তদের আগ্রহের পারদ আকাশ ছুঁয়েছে। গ্যালারির সর্বনিম্ন ৮২ ডলারের টিকিট কিংবা সর্বোচ্চ ৬৭৫ ডলারের টিকিট শেষ হয়ে গেছে ১০ মিনিটেই।


মেসির নেতৃত্বে মাঠে বিশ্বচ্যাম্পিয়নদের দ্যুতি দেখতে মুখিয়ে পুরো চীন। ম্যাচটির আগে চীনা সংবাদমাধ্যম টাইটানকে দেওয়া সাক্ষাৎকারে আগামী বিশ্বকাপ না খেলার কথা নিশ্চিত করেছেন মেসি। দীর্ঘ সেই সাক্ষাৎকারে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি, ‘আমাদের দলের সব খেলোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল স্কালোনি। সেটা তার দর্শনের জন্যই। তিনি যেভাবে কাজ করেন, খেলোয়াড়দের সঙ্গে মেশেন আর কথা বলেন- সবই দুর্দান্ত। আর্জেন্টিনা দলের যে অর্জন সেটার জন্য স্কালোনি বিশেষ কেউ।’


আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেই ছুটি কাটাতে দল ছাড়বেন মেসি। ইন্দোনেশিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ না খেলার কথা টিম ম্যানেজমেন্টকে আগেই জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।


বিশ্বকাপের পর খেলা দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে হারিয়েছিল পানামাকে আর ৭-০ তে বিধ্বস্ত করে কুরাসাওকে। দুই ম্যাচে মেসির গোল ছিল চারটি। দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা সর্বশেষ ৪৫ ম্যাচে হেরেছে কেবল একটি। আর অস্ট্রেলিয়া গত বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর প্রীতি ম্যাচ খেলেছে দুটি। জিতেছে একটিতে, হার অন্য ম্যাচে। বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডে থাকা লাওতারো মার্তিনেস, পাওলো দিবালা, পাপু গোমেজরা অবশ্য আসেননি এশিয়া সফরে।


অভিষেক হতে পারে স্পেনে জন্ম নেওয়া ম্যানইউর তরুণ আলেহান্দ্রো গার্নাচোর। এ জন্য উচ্ছ্বসিত তিনি, ‘মেসিকে এত দিন টিভিতে দেখেছি। তাঁর সঙ্গে অনুশীলন করতে পারাটাও সৌভাগ্যের।’

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৭ দিন ২১ ঘন্টা ৪৬ মিনিট আগে