মেলান্দহ থানার দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত ছাড়াই 'জামিন অযোগ্য’ ধারায় মামলা নেওয়ার অভিযোগ, কর্মকর্তাদের দাবি, 'চিকিৎসা সনদ অনুযায়ী প্রতিবেদন দেওয়া হবে' বাঘায় ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে শিক্ষককে বহিস্কারের দাবি শিক্ষার্থীদের ডোমারের ইউএনও সহ ৮৩ জনকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ ক্লাসের পড়া ক্লাসে পড়ালে কোনো ছাত্র-ছাত্রীকে প্রাইভেট পড়তে হবে না’ : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জাবিপ্রবিতে ‘লোকাল অ্যাকশন, গ্লোবাল গোলস’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে হাওর অঞ্চলে শিক্ষার্থীদের যাতায়াতে বিনামূল্যে নৌকা সার্ভিস উদ্বোধন লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ লাখাইয়ে প্রয়াত ধলাই মিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত। আশাশুনির বুধহাটায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৩ শতাধিক রোগীর চিকিৎসা ‎রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী ভঙ্গুর অর্থনীতির মাঝেও ইতিহাস গড়ার আশাবাদ: লালপুরে প্রতিমন্ত্রী পুতুলের শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজের জমি উদ্ধারে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ পানি নিস্কাশনের পথ খোলায় পাঁচবিবির দুই ইউনিয়নের হাজারো কৃষকের মুখে হাসি লালপুরে পাট কাটায় ব্যস্ত কৃষক, ভালো ফলন ও দামে স্বস্তি শ্রীবরদীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গণধর্ষণের ভিডিও ধারণ, গ্রেফতার ৪ ধর্ষক ২ দিনের রিমান্ডে

ঢাকার ধামরাইয়ে এক নারী পোশাক শ্রমিক গণধর্ষণের ঘটনায় ভিডিও ধারণের মামলায় গ্রেফতার চারজনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে   গ্রেফতারকৃত ওই চার ধর্ষককে আদালতে প্রেরণ করে ধামরাই থানা পুলিশ।এর আগে ঢাকার ধামরাইয়ে এক নারী পোশাক শ্রমিককে ডেকে এনে গণধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে চারজনকে গ্রেফতার করে র‌্যাব। উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া এলাকায় ওই পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। পরে র‌্যাব চারজনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- ঢাকা জেলার ধামরাই উপজেলার উত্তর হাতকোড়া এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৪৫), নান্দেশরী এলাকার আব্দুর রহিমের ছেলে নূর মোহাম্মদ (৩২), চারিপাড়া (আদর্শগ্রাম) এলাকার মৃত হাসান আলীর ছেলে শহীদুল্লাহ (৪৫) ও নান্দেশরী এলাকার আব্দুল লতিফের ছেলে আনোয়ার হোসেন (৩২)। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অন্য এক নারী পোশাক শ্রমিকের মাধ্যমে আসামি তোফাজ্জলের সঙ্গে ভিকটিমের পরিচয় হয়। এ সময় তোফাজ্জল কৌশলে ভিকটিমের মোবাইল ফোনের নম্বর নিয়ে নেয়। পরে তোফাজ্জল ভিকটিমকে ফোন নম্বর থেকে তার বান্ধবীর খোঁজখবর নিত।

রোববার রাত ৭টার দিকে ভিকটিমকে তোফাজ্জল দেখা করার কথা বলে ধামরাই উপজেলার হাতকোড়া এলাকায় ডেকে নিয়ে আসে। সেখানে চারজন তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় আসামিরা ভিকটিমের ভিডিও ধারণ করে এবং এ ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। পরে ওই ধর্ষকরা আবারো ওই ভিকটিমকে বিভিন্ন আবাসিক হোটেলে গিয়ে তাদের সঙ্গে দৈহিক মেলামেশার প্রস্তাব দেয়; না হলে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয়। 

নিরুপায় হয়ে ওই ভিকটিম মোবাইল ফোনের মাধ্যমে র‌্যাবের কাছে অভিযোগ করে। এরপর র‌্যাব-৪ এর সদস্যরা অভিযান চালিয়ে এ ধর্ষণের ঘটনায় চার ধর্ষককে গ্রেফতার করে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতার চারজনকে আদালতে প্রেরণ করে পুলিশ।

মঙ্গলবার এ মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, ধর্ষকদের দুই দিনের পুলিশ রিমান্ডে আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর