তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

ভারতের সব সমীকরণ উল্টে ফাইনালে পাকিস্তান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-09-2022 02:12:26 am

সংগৃহীত ছবি

◾ স্পোর্টস ডেস্ক


শেষ ওভারে দরকার ১১ রান। হাতে এক উইকেট। জয়ের পাল্লা আফগানিস্তানের দিকেই হেলে। নাসিম শাহর সেটা বয়েই গেছে। আফগানিস্তানের তো বটেই, ম্যাচের সেরা বোলার ফজলহক ফারুকীর টানা দুই বলে দুই ছক্কা মেরে জয় ছিনিয়ে নিলেন আফগানদের থেকে। ১ উইকেটে থ্রিলার ম্যাচটা জিতে নিল পাকিস্তান।


পাকিস্তানের এই জয়ে ফাইনালের লড়াই থেকে ছিটকে গেল আফগানিস্তান। ছিটকে গেছে ভারতও। দুই দলই সুপার ফোরে নিজেদের দুটি ম্যাচই হেরেছে। আফগানিস্তানের দেওয়া ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। আউট হয়ে যান বাবর আজম (০), ফখর জামান (৫), মোহাম্মদ রিজওয়ান (২০)। তৃতীয় উইকেটে দলের হাল ধরেন ইফতেখার আহমেদ ও শাদাব খান। দুজনের জুটি থেকে আসে ৪২ রান। ৩৩ বলে ৩০ রান করেন ইফতেখার। ২৬ বলে ৩৬ রানে আউট হন শাদাব। তাঁর ইনিংসে ৩ ছক্কা ও ১ টি চারের মার ছিল।


এই জুটি ভাঙার পর বেশিক্ষণ টিকতে পারেননি মোহাম্মদ নেওয়াজ-খুশদিল শাহরা। পাকিস্তানের ইনিংস নাড়িয়ে দেন ফারুকী। শেষ ওভারের আগে ১৯ রানে ৩ উইকেট নিয়ে আফগানিস্তানকে ম্যাচে রাখেন এই বাঁহাতি পেসারই। শেষ পর্যন্ত ম্যাচটা পাকিস্তান ছিনিয়ে নিল তাঁর হাত থেকেই। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা আফগানদের দুরন্ত সূচনা এনে দেন দুই ওপেনার। ৩.৫ ওভার স্থায়ী এই জুটি থেকে আসে ৩৬ রান। হারিস রউফের বলে বোল্ড হয়ে বিদায় নেন রহমতউল্লাহ গুরবাজ। তুলে মারতে গিয়ে বলের লাইন মিস করেন টুর্নামেন্টে আফগানদের সেরা ব্যাটার। 


হাল ধরতে পারেননি আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইও। মোহাম্মদ হাসনাইনের স্লোয়ারে গড়বড় বাঁধান। বোল্ড হয়ে ১৭ বলে ২১ রান করে ফেরেন জাজাই। রানের গতি সচল রাখতে চারে উঠে আসেন করিম জানাত। তবে দলের উদ্দেশ্য মেটাতে পারেননি তিনি। উল্টো চাপ বাড়িয়েছেন ডট বল খেলে। ১৯ বলে তাঁর ১৫ রানের ইনিংসে চার একটি। ইব্রাহিম জাদরানের সঙ্গে জানাতের ৩৯ বল স্থায়ী জুটি থেকে আসে ৩৫ রান। আফগানদের সবচেয়ে বড় ধাক্কাটা নাজিবুল্লাহ জাদরানের উইকেট। দ্রুত রান তোলার জন্য তাঁর দিকেই তাকিয়ে থাকে। এদিন ১১ বলে ১ ছক্কায় ১০ রানের বেশি করতে পারেননি নাজিবুল্লাহ। শাদাব খানের বলে ফখর জামানের হাতে ক্যাচ দেন তিনি।


শাদাব খানের পরের বলে আউট হন মোহাম্মদ নবীও। ততক্ষণে অবশ্য আফগানদের বড় স্কোরের সম্ভাবনা ফিকে হয়ে যায়। আজমতউল্লাহ ওমরজাই আর রশিদ খান চেষ্টা করেও সেটা পরিবর্তন করতে পারেননি।  


আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৩০ দিন ২ ঘন্টা ২১ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩৩ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে