ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

স্বাধীনতার পক্ষের শক্তি আগামী দিনে এ দেশ শাসন করবে: বাবলা

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার পক্ষের শক্তি আগামী দিনে এ দেশ শাসন করবে। জঙ্গি-সন্ত্রাসীদেরকে কোনো অবস্থাতেই এই বাংলার মাটিতে অবস্থান করতে দেওয়া হবে না।সোমবার নিজ নির্বাচনি এলাকা দোলাইরপার জালালাবাদ আয়রন স্টিল ও মেশিনারিজ দোকান মালিক সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবলা আরও বলেন, ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এবং ৩০ লাখ মুক্তিযোদ্ধার তাজা রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে না। দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র বাংলাদেশের অগ্রগতি-উন্নয়ন থামিয়ে রাখতে পারবে না। 

বাবলা মার্কেটের সমিতির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আলাপ-আলোচনা করে দলমত নির্বিশেষে সব ব্যবসায়ীদেরকে নিয়ে সুন্দরভাবে সমিতি চালানোর আহ্বান জানান। মার্কেটের উন্নয়নে ড্রেনেজ ব্যবস্থাসহ ব্যবসায়ীদের সুখে-বিপদে-আপদে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।  মার্কেটের ভেতরে কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন জাতীয় পার্টির এই সংসদ সদস্য।

জালালাবাদ আয়রন স্টিল ও মেশিনারিজ দোকান মালিক সমিতির সভাপতি গোলাম সারোয়ার খাঁন মামুনের সভাপতিত্বে ও সহ-সভাপতি আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান নান্নুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল মান্নান। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ডিএমপি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার জিয়াউল আহসান তালুকদার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলাউদ্দিন, কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রলয় কুমার সাহা, জালালাবাদ আয়রন স্টিল ও মেশিনারিজ মার্কেটের প্রতিষ্ঠাতা তাজউদ্দিন আহমেদ মামুন, লায়ন এইচএম ইব্রাহীম ভুইয়া, মোশারফ হোসেন খান।

আরও খবর