ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

ইউএস টপ চার্টে জায়গা পেল ‘হাওয়া’, দাবি পরিবেশকের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-09-2022 02:09:12 am

ছবি: নির্মাতার সৌজন্যে

◾ বিনোদন ডেস্ক


দেশের সীমানা পেরিয়ে বিদেশেও এখন চলছে ‘হাওয়া’র প্রভাব। মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার ১১৭টি হলে। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রধান অলিউল্লাহ সজীব দাবি করেছেন, বাংলাদেশের প্রথম কোনো সিনেমা হিসেবে হাওয়া জায়গা করে নিয়েছে ইউএস টপ চার্টে।


আজ বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে সজীব জানান, মুক্তির পর প্রথম চার দিনের আয়ে হাওয়া এ মুহূর্তে ইউএস টপ চার্টের ২৭ নম্বরে অবস্থান করছে। প্রথম চার দিনে (লেবার ডে লং উইকেন্ডে) হাওয়ার গ্রস বক্স অফিস কালেকশন ২১৩৪৬১ ডলার। কানাডা গ্রস ৮৬৩১২ ডলার, আমেরিকা গ্রস ১২৭১৪৯ ডলার। সিনেমাটি এখন পর্যন্ত দেখেছেন ২৫ হাজার ৪৪৪ জন। কানাডায় দেখেছেন ৯ হাজার ৯৩০ জন, আমেরিকায় দেখেছেন ১৫ হাজার ৫১৪ জন। 


অলিউল্লাহ সজীব লিখেছেন, ‘ব্যবসার শক্তি দিয়ে আমাদের সিনেমা (হাওয়া) পৃথিবীর এক নম্বর টপ চার্টে ঢুকে পড়েছে। তা-ও আবার টপ ৩০-এ। খুবই অবিশ্বাস্য লাগছে, তাই না? আমারও বেশ সময় লেগেছে বিশ্বাস করতে। কিন্তু এ ঘটনাটি ঘটে গেছে।


২০১৮ সালে যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া ‘দেবী’ সিনেমার সঙ্গে ‘হাওয়া’র ব্যবসার একটি তুলনা টেনেছেন সজীব। তাঁর মতে, ‘দেবীর লাইফটাইম গ্রস বক্স অফিস আয় ছিল ১২৫,৪১৪ ডলার। দেবীর সম্পূর্ণ আয় হাওয়া মাত্র তিন দিনেই অতিক্রম করে গেছে। হাওয়ার তিন দিনের আয় ১৫৯,৭৫২ ডলার।’


জানা গেছে, দ্বিতীয় সপ্তাহেও কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহগুলোতে চলবে হাওয়া। তবে নতুন করে কোনো হল যুক্ত হয়নি। কারণ, ৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বলিউডের সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। সজীব লিখেছেন, ‘আগামী সপ্তাহে আন্তর্জাতিক সিনেমার কোটা থিয়েটারগুলি মোস্টলি পূরণ করবে ব্রহ্মাস্ত্র। যেটা আগে থেকেই ফিক্সড। যেটার বক্স অফিস আয় তারা এস্টিমেট করছে কমপক্ষে ৫ মিলিয়ন ডলার।



আরও খবর


6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৩৭ দিন ১৫ ঘন্টা ৭ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৪২ দিন ২৩ ঘন্টা ৫৬ মিনিট আগে