ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

মোরেলগঞ্জে নীরবে সেবা দিয়ে যাচ্ছে স্বাধীন বাংলা ব্লাড ব্যাংক ফাউন্ডেশন

বাগেরহাটের  মোরেলগঞ্জে অনেকটা নীরবেই মহৎ সেবা কর্ম চালিয়ে যাচ্ছে 'স্বাধীন বাংলা ব্লাড ব্যাংক ফাউন্ডেশন '। মানবসেবার ব্রত নিয়ে মাত্র দু'বছর পূর্বে ২০২১ সালের মে মাসে একদল তরুণ সমাজ সেবক  দ্বারা গঠিত  হয় রক্তদানকারী এ সংগঠনটির। রক্তের ফ্রি গ্রুপিং,  রক্তদান, রক্তদানে উদ্বুদ্ধ  করা এমন বেশ কিছু লক্ষ্য  উদ্দেশ্য  নিয়ে এটি গঠিত হয়েছে। ইতোমধ্যে  ২২৭ জনের ব্লাড গ্রুপিং এবং  ২৮০ জন মুমূর্ষু  মানুষকে রক্তদান করেছে এ সংগঠনটি। অনেকটা পল্লীতে থেকেই  তারা মানবতার এমন  উদ্যাগ সফল করছে। কারও রক্তের প্রয়োজনে তাৎক্ষণিক  ঝাঁপিয়ে পড়ে এ সংগঠনের স্বেচ্ছাসেবী কর্মীরা। 


আজ বিশ্ব রক্তদাতা  দিবস। কথা হয়েছিল এ সংগঠনটির  সাধারণ  সম্পাদক মোঃ নয়ন খানের সঙ্গে। বয়সে একেবারেই  তরুণ।  ২২ বছর বয়সের এ তরুণ জানান, সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট  করতেই এমন কর্মসূচি ; মানুষের জীবন- মরণ সমস্যা এ রক্ত; তাই এ ব্লাড ব্যাংক ফাউন্ডেশন গঠন করা। এ সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব  পালন  করছে মোঃ সাজিদ হাসান, সহসভাপতি মোঃ হাসিব মাতুব্বর  এভাবে বিভিন্ন  পদ সহ তাদের রয়েছে ২০ সদস্য বিশিষ্ট   একটি কমিটি। সকলেই বয়সে তরুণ।  প্রচারবিমুখ এ সংগঠনের সাধারণ  সম্পাদক  নয়ন খান আরও জানান, স্থানীয়  বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি  সহ  অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ  তাদেরকে সার্বিকভাবে এ কাজে সহায়তা করে থাকেন। 

Tag
আরও খবর