২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

বগুড়ায় দেশীয় অস্ত্রসহ আটক ০১

বগুড়ার ধুনটে নিজের শয়ন কক্ষ থেকে দেশীয়  অস্ত্রসহ আকাশ খান ফারুক (২৭) নামে একাধিক মামলার আসামীকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোর ৪টায় উপজেলার চিকাশি ইউনিয়নের মোহনপুর দক্ষিনপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে আমির হোসেনের ছেলে আকাশ খান ফারুক কে আটক করা হয়। এসময় তার থাকার ঘর তল্লাশি করে ১টি বার্মিজ চাকু, দেশীয় তৈরী ১টি রামদা, ৩ টি চাইনিজ কুড়াল ও ৩টি এসএস পাইপ জব্দ করা হয়। বর্তমানে ওই তিনটি মামলায় জামিনে রয়েছে সে।
তার বিরুদ্ধে ২০২১ সালে অপহরণ করে ধর্ষণের অভিযোগ একটি মামলা রয়েছে। এছাড়াও একই বছর একটি মারপিট এবং ২০২২ সালে আরো একটি মারপিটের অভিযোগে মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
ধুনট থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, দেশীয় তৈরী অস্ত্রসহ আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে আগের ৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। অস্ত্র মামলায় আটক দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর