ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

পুলিশ সুপার, গাজীপুর ও গাজীপুর জেলার সকল অফিসার ইনচার্জগণের মধ্যে ২০২৩-২০২৪ সালের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন।

১৩/০৬/২০২৩ খ্রি. রোজ  সোমবার পুলিশ সুপারের কার্যালয়,  গাজীপুরের  সম্মেলন কক্ষে গাজীপুর জেলার  বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার, গাজীপুর জনাব কাজী শফিকুল আলম, বিপিএম।

সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে  বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতকরণ, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প-২০৪১ এর যথাযথ বাস্তবায়নের লক্ষে গাজীপুর জেলার সকল থানার অফিসার ইনচার্জ’গণের সাথে  পুলিশ সুপার মহোদয়ের ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন (এপিএ) চুক্তি পৃথক পৃথকভাবে স্বাক্ষরিত হয়।

 এপিএ স্বাক্ষর অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সহ  জাতীয় শুদ্ধাচার কৌশল প্রভৃতি  আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম অনুষঙ্গ এবং এপিএ লক্ষ্যমাত্রা অর্জনে পেশাদারিত্বের সাথে আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য সকল অফিসার ইনচার্জদের প্রতি আহ্বান জানান।
 
উক্ত সভায় জনাব মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ);  জনাব মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক), ডাঃ নন্দিতা মালাকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), জনাব উখিং মে, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল, জনাব মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম-মেবা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব আজমীর হোসেন, সিনিয়র সহকারী পুলিশ  সুপার, কালিয়াকৈর সার্কেলসহ সকল থানার অফিসার ইনচার্জগণ এবং ডিআইও-১, ওসি ডিবি,  কোর্ট ইন্সপেক্টর ও টিআই, গাজীপুর উপস্থিত ছিলেন।
আরও খবর