যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

শান্তিপূর্ণ ভাবে শুরু হয়েছে পৌর নির্বাচনের ভোটগ্রহণ

টানটান উত্তেজনা আর চারস্তরের ব্যাপক নিরাপত্তা বলয়ের মধ্যে চলছে কক্সবাজারের পৌরসভা নির্বাচন।


সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে পৌর এলাকার মোট ১২টি ওয়ার্ডের ৪৩টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে শুরু হয় ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা। নাগরিকদের শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিতে এরই মধ্যে ভোট কেন্দ্রগুলোতে ৭৯০ জন পুলিশ, ৭ প্লাটুন বিজিবি, ১২ ওয়ার্ডে ১২ টি র‍্যাবের পেট্রোল টিম,১২ ওয়ার্ডে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাথে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন।



জানা যায়, সকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পৌরসভার প্রতিটি ভোট কেন্দ্রেই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। প্রতিটি ভোট কেন্দ্রে ভোটাদের দীর্ঘ লাইন আর ব্যাপক উপস্থিতি লক্ষনীয়, তবে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা একটু বেশি। সকালে ভোট গ্রহণ শুরুর পর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মাশেদুল হক রাশেদ। একই ওয়ার্ডের ওমেদ আলী বিদ্যালয় কেন্দ্রে সকালে ভোট দেন ক্ষমতাসীন আওয়ামীলীগের দলীয় প্রার্থী মাহাবুবুর রহমান মাবু।


জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোছাইন জানান, এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবেই চলছে। এভাবেই ভোট গ্রহণ শুরু হয়ে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হবে বলে আশা এই কর্মকর্তার।


কক্সবাজার পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ, আওয়ামীলীগ বিদ্রোহী ও ইসলাম আন্দোলন বাংলাদেশ, সতন্ত্র প্রার্থীসহ ৫ জন, কাউন্সিলর পদে ৫৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী সহ ৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৯৪ হাজার ৮০২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ হাজার ৪৯শত ৮৭৯ জন ও মহিলা ভোটারের সংখ্যা ৪৪ হাজার ৯২৩ জন।

Tag
আরও খবর



6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১৮ ঘন্টা ২৬ মিনিট আগে