বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ

বগুড়ায় নকল চিপস কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা ও নকল প্যাকেট ধ্বংস


বগুড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নকল চিপস কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা ও ৫ হাজার প্যাকেট চিপস ধ্বংস করা হয়েছে। রোববার দুপুর ১২ টায় পৌরসভার ২১ নং ওয়ার্ডে বেজোড়া স্কুলের পশ্চিম পাশে হিন্দুপাড়ায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কর্মকর্তা ইফতেখারুল আলম রিজভী। অভিযানকালে তিনি জানান, ওমর ফারুখ চিপস কারখানায় অনুমোদনহীনভাবে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় ডিং ডং নামে চিপস তৈরী করছিল। চিপসের প্যাকেটে উৎপাদনের তারিখ ২০১৬ লিখা।



চিপসের প্যাকেটে শিশুদের প্রলুব্ধ করার জন্য খেলনা দেয়া হচ্ছে যা ঝুঁকিপূর্ণ হওয়ায় নিষিদ্ধ। চিপসের গায়ে কারখানার ঠিকানা মধুপুর, টাঙ্গাইল লিখা থাকলেও উৎপাদন হচ্ছিলো বেজোড়া, বগুড়ায়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। এসময় জেলা পুলিশের একটি চৌকশ দলের সহযোগিতায় নকল ও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় ওমর ফারুখ এন্টারপ্রাইজকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং অনুমানিক ৫ হাজার প্যাকেট নকল ও ক্ষতিকর চিপস ধ্বংস করা হয়।

Tag
আরও খবর