২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

বগুড়ায় আ.লীগ ও যুবলীগ নেতাসহ ৫ জনকে ছুরিকাঘাত


বগুড়ায় প্রতিপক্ষের হামলায় আ'লীগ ও যুবলীগ নেতা সহ ৫ জনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। ১০ জুন (শনিবার) সকাল ৯ টায় বগুড়া শহরের ফুলবাড়ীতে বগুড়া পৌরসভার ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, বগুড়া শহরের ফুলবাড়ী মৃধা পাড়া এলাকার ইদ্রিস আলী মৃধা, তার বড় ছেলে রফিকুল ইসলাম অরুন, মেঝো ছেলে রাজ মাহমুদ কাওছার, ছোট ছেলে মোহাম্মদ আলী  ও অরুনের ছেলে শাওন মৃধা ছুরিকাহত হয়েছেন। আহত অরুণ পৌর আ'লীগ ১৮ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ও কাউছার ১৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।


বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মজিবর রহমান জানান, সকাল ৯ টায় ফুলবাড়ী দক্ষিণপাড়ার হাসান ও আবুল কালামের মধ্যে পতিত জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর রাজু পাইকাড়ের অফিসে বৈঠকে বসার কথা ছিল। বৈঠকে বসার আগেই দুই গ্রুপের মধ্যে মারপিট ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে৷ আহতদের মধ্যে কাওছারের অবস্থা গুরুতর।  কাউন্সিলর রাজু পাইকাড় বলেন, জমি নিয়ে শালিস শুরু করার আগেই তারা নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এতে বিবাদী পক্ষের একই পরিবারের ৫জন আহত হয়েছে।' ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভির ফুটেজ দেখা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Tag
আরও খবর