টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান

মির্জাগঞ্জে নারী ইউপি সদস্যের হামলায় নারী আহত

ফাইল ছবিঃ অভিযুক্ত ইউপি সদস্য মোসাঃ লাকি আক্তার (৩২) ও আহত নারী মোসাঃ হাওয়া বেগম।

পটুয়াখালীর মির্জাগঞ্জে এক মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে  হাওয়া বেগম (৪২) নামে এক নারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এসময় তার সাথে তার আত্মীয়-স্বজনরাও মারধর করেছেন বলে জানান ভুক্তভোগী। এতে গুরুতর আহত হওয়ায় ওই নারীকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত ইউপি সদস্যের নাম মোসাঃ লাকি আক্তার (৩২)। তিনি উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের সংরক্ষিত ৭-৮ ও ৯ নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য। আহত হাওয়া বেগম ওই ইউনিয়নের উত্তর ঝাঁটিবুনিয়া গ্রামের মোঃ জসিম হাওলাদারের স্ত্রী।




এ ঘটনায় আহত হাওয়া বেগম সোমবার (৫ জুন) বাদী হয়ে মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। এতে ইউপি সদস্য লাকি আক্তার, তার দেবর সোহেল মল্লিক, ফাহিম মল্লিক, শাশুড়ি মিনারা বেগম ও লাল মিয়া নামে একজনকে আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে সোহেল মল্লিক এর নামে ওয়ারেন্ট ও বাকি আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ইউপি সদস্য লাকি আক্তার গত ৯ মাস পূর্বে গভীর নলকূপ দেওয়ার কথা বলে বিভিন্ন খরচ বাবদ হাওয়া বেগমের কাছ থেকে ৩০ হাজার টাকা নেয়। তখন ওই নারীকে তিন মাসের মধ্যে টিউবওয়েল পাইয়ে দিবেন বলে কথা দেন লাকি আক্তার। কিন্তু নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর লাকি আক্তারের কাছে টাকা ফেরত চাইলে ওই নারীর সাথে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে গত বৃহস্পতিবার (১জুন) ওই নারী তার নিজ বাড়ির সামনে বসে টাকা ফেরত চাইলে  লাকি আক্তার, তার দেবর সোহেল মল্লিক

ও শাশুড়ি মিনারা বেগম ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি ও লাথি মেরে রক্তাক্ত জখম করে। পরে ওই নারী উক্ত ঘটনা স্থানীয় ইউপি সদস্য ওয়ালিদ খানকে জানাতে গেলে পথে বসে পুনরায় সোহেল মল্লিক ও ফাহিম মল্লিক জিআই পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর যখম করে এবং পরনের কাপড়-চোপড় খুলে  শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় সেই ডাক চিৎকার দিলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য লাকি আক্তার  বলেন, তাদের সাথে হাতাহাতি হয়েছে, তবে মারাত্মক মারামারি হয়নি। তারা শুধু শুধু আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন। 

আরও খবর