ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

মোরেলগঞ্জে ক্লাইমেট -স্মার্ট প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা


বাগেরহাটের মোরেলগঞ্জে বুধবার ( ৭ জুন)  সকালে  ক্লাইমেট -স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
উপজেলা পরিষদ  সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড.শাহ -ই-আলম বাচ্চু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আকাশ বৈরাগী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা ভাইস চেয়ারম্যান  মোজাম্মেল হক মোজাম, বলইবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহজাহান আলী খান, বহরবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান টিএম রিপন,  প্রকল্পের পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি।
সভায় কি নোট স্পিকার শেখ ফজলুল হক মনি জানান, কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি সহ  ফসলের বৈচিত্রায়ন করে কৃষিতে সমৃদ্ধ অর্জণই এ প্রকল্পের উদ্দেশ্য। বক্তৃতা করেন মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের  সভাপতি এইচ এম শহীদুল ইসলাম,  দৈনিক ইত্তেফাক প্রতিনিধি  মেহেদী হাসান লিপন, কৃষক তৈয়বুর রহমান,  জাকির শেখ,  পারভেজ খান সহ  বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ।
এছাড়াও সভায়  বিভিন্ন ইউনিয়নে উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষকবৃন্দ, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন।
Tag
আরও খবর