বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ

সারিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ জনের কারাদণ্ড

বগুড়ার সারিয়াকান্দিতে হাটশেরপুর ইউনিয়নের হাসনা পাড়া(খেপীর পাড়া) এলাকায় অবৈধ বালু পয়েন্টে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৫ জনকে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
৬ জুন(মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক সারিয়াকান্দি থানা পুলিশের উপ-পরিদর্শক হোসেন আলীর নেতৃত্বাধীন চৌকশ পুলিশ টিমের সহায়তায় এ অভিযান পরিচালনা করেছন।
আদালত সূত্র জানায়, মোবাইলকোর্ট পরিচালনাকালে যমুনা নদীর তীরবর্তী স্থান হতে অবৈধ উপায়ে বালু উত্তোলনকালে চালুয়াবাড়ি ইউনিয়নের ধারাবর্ষা এলাকার মরহুম আবুল খাঁ'র ছেলে নুরুল ইসলাম (৪০), একই এলাকার মৃত আশরাফ ব্যাপারীর ছেলে মোজাফফর (৪৫), বাহুলাডাঙা এলাকার জুয়েল হক শেখের ছেলে আলাল শেখ (২৮), শিমুলতাইর গ্রামের করিম প্রামাণিকের ছেলে আজিজ(২৮) এবং মৃত বাদশা সর্দারের ছেলে মন্টু (২৮) কে হাতেনাতে ধরা হয়।
আসামীদের মধ্যে নুরুল ইসলাম কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর ০৪ জনের প্রত্যেককে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস কে বসাক।
তিনি আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল থেকে রাস্তার উপরিভাগে রক্ষিত পাইপসহ
পাইপের বিভিন্ন অংশ ভাংচুর করে নমুনা সংরক্ষণ করা হয়েছে এবং ৫ জনকে আটক করে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
অবৈধভাবে বালু উত্তোলনের জন্য কেউ কোনো সুযোগ পাবে না। এমন ঘটনা ঘটলে সাথে সাথে প্রশাসনকে জানানোর আহ্বান জানান এই কর্মকর্তা।
পরিশেষে, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে সকলকে সর্তক থেকে অপরাধীদের অবৈধ কার্যক্রমের তথ্য প্রদানের জন্যও বলেন তিনি।

Tag
আরও খবর







deshchitro-6a33e9b87410e-180626065104.webp
বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন

২ ঘন্টা ১৯ মিনিট আগে