‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

৯৯৯-এ কল পেয়ে লাউয়াছড়া উদ্যানে হারিয়ে যাওয়া দুই তরুণকে উদ্ধার করে পুলিশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘুরতে এসে হারিয়ে যাওয়া দুই তরুণ-কে  উদ্ধার করেছে শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশ। শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় অবস্থিত ট্যুরিস্ট পুলিশের কার্যালয় সুত্রে জানা যায়, কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরতে গিয়ে সোমবার (৫ জুন) বেলা দেড়টার দিকে তাঁরা লাউয়াছড়ায় হারিয়ে যান। খবর পেয়ে পরে সোমবার রাত সাড়ে আটটায় তাঁদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত তরুণরা হলেন শাহজাব বিন আজমত (২৫) ও ইয়ালিদ উদ জামান (২৫)।  তাঁরা দুজনেই ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে জানা যায়।

ইয়ালিদ উদ জামান বলেন, ‘আমরা গত রোববার শ্রীমঙ্গল ঘুরতে আসি। আজ (সোমবার) সন্ধ্যায় আমাদের ঢাকা যাওয়ার কথা ছিল। দুপুরে আমরা লাউয়াছড়ায় ঘুরতে যাই। লাউয়াছড়ার ভেতরে যাওয়ার পর হঠাৎ আমরা রাস্তা হারিয়ে ফেলি। লাউয়াছড়ার ভেতরে মুঠোফোনের নেটওয়ার্ক ছিল না। আমরা হাঁটতে হাঁটতে একটি টিলার ওপর উঠি। সেখান থেকে আমার বাড়িতে ফোন করি। আমার বাড়ি থেকে পরিবারের লোকজন ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। পরে শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশ আমাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে। সেখানে বারবার নেটওয়ার্ক কেটে যাচ্ছিল। এদিকে সন্ধ্যা ঘনিয়ে অন্ধকার হয়ে যায় চারপাশ। ভয় করছিল, কোনো প্রাণী আবার আক্রমণ করে বসে কি না। পরে রাত সাড়ে আটটার দিকে অনেক কষ্টে আমরা পুলিশ ও স্থানীয় লোকজনকে পাই। বন থেকে আমাদের উদ্ধার করে শহরে নিয়ে আসে ট্যুরিস্ট পুলিশ।

লাউয়াছড়ার ট্যুর গাইড মো. শাহীন বলেন, আমরা দুই তরুণের হারিয়ে যাওয়ার খবর শুনে সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করি। বনের ভেতরে তাঁদের নাম ধরে ডাকাডাকি করেছি। বাঁশি বাজিয়েছি। অনেক খোঁজার পর তাঁদের পাই। আমরা বারবার পর্যটকদের বলি, তাঁরা যেন গাইড ছাড়া গভীর বনে না যান। তবুও কিছু পর্যটক সেটি মানেন না।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গলের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, ৯৯৯ থেকে বিকেল পাঁচটায় আমাদের ফোন করে জানানো হয়, বনের ভেতরে ঘুরতে গিয়ে দুই তরুণ হারিয়ে গেছে। পরে আমাদের ট্যুরিস্ট পুলিশের সদস্যরা লাউয়াছড়ায় যান। সেখানে ট্যুরিস্ট গাইড, কমলগঞ্জ থানার পুলিশ, স্থানীয় দোকানদার ও লাউয়াছড়ার নিরাপত্তাকর্মীসহ স্থানীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকজন নিয়ে বনে তাঁদের খোঁজ করা হয়। অনেক খোঁজাখুঁজি করে রাত সাড়ে আটটার দিকে লাউয়াছড়ার পার্শ্ববর্তী মাগুরছড়া খাসিয়া পুঞ্জির পেছন থেকে তাঁদের উদ্ধার করা হয়। উদ্ধার ব্যক্তিদের আমরা ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল কার্যালয়ে নিয়ে আসি। এরপর নিরাপদে তাদের হোটেলে পৌঁছে দিয়েছি।

Tag
আরও খবর