কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে গৃহবধূর নিহতের ঘটনায় হত্যা মামলা দায়েরঃ স্বামী, দেবর, শাশুড়ি ও মামা গ্রেফতার


বাগেরহাটের মোরেলগঞ্জে  গৃহবঁধু শারমিনের  (২৬) নিহতের  ঘটনায়  অবশেষে  হত্যা মামলা দায়ের হয়েছে। ঘটনার একদিন  পর সোমবার  রাতে নিহত শারমিনের  মামা নুরুল হক  খান (৪০) বাদি হয়ে মোরেলগঞ্জ  থানায়  এ মামলা দায়ের  করেন বলে মোরেলগঞ্জ থানা  ওসি  মোঃ সাইদুর রহমান জানান।  তিনি আরও জানান,  মামলার আসামি করা হয়েছে ৫ জনকে। আসামিরা  হল- স্বামী  ইয়াসিন  আলী (৩০),  দেবর মহসিন আলী (২৬), দেবর শাওন  (২০)৷ শাশুড়ি  ফুলবরু (৫০),  মামা শশুর কালাম(৪৫)।  মঙ্গলবার সকালে আসামিদের  বাগেরহাট  আদালতে প্রেরণ করা হয়েছে। 


এর আগে ঘটনার দিন রবিবার রাতে এ হত্যাকান্ডে জড়িত  সন্দেহে শাশুড়ি ফুলবরু, স্বামী  ইয়াসিন আলী ও  মামা শশুর কালামকে জিজ্ঞাসাবাদের জন্য  আটক করে থানায়  নিয়ে  আসে পুলিশ । পরদিন পলাতক দুই দেবর মহসিন ও শাওনকে পিরোজপুর তাদের  আত্মীয়ের বাসা হতে গ্রেফতার  করে মোরেলগঞ্জ  থানায়  নিয়ে আসে। 
প্রসঙ্গত, রবিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার  সদর ইউনিয়নের  ৭ নং ওয়ার্ডের  পূর্বসরালিয়া গ্রামে স্বামীর গৃহ হতে নিহত গৃহবঁধূ  শারমিনের মরদেহ  উদ্ধার  করে পুলিশ। সুরতহাল রিপোর্ট  সহ খুটিনাটি  বিশ্লেষণ করে পুলিশ  নিহতের মরদেহ সহ ঘটনার  সাথে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে  ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসে। 
পরদিন ময়না তদন্ত শেষে পিতা- মাতা হারা নিহত শারমিনের মরদেহ নানা আব্দুল  জব্বার ও মামা নুরুল হক  খানের  হাতে হস্তান্তর  করলে নানাবাড়িতে  তার দাফন সম্পন্ন হয়। গৃহবধূ  শারমিনের  ২ বছরের  একটি  ছেলে সন্তান  রয়েছে।  নিহত শারমিন   ইউনিয়নের রাজমিস্ত্রী  ইয়াসিন আলীর  স্ত্রী।  

স্থানীয়রা জানায়(৪ সেপ্টেম্বর) রোববার সন্ধ্যার দিকে থেকে শারমিন আক্তারের ঘর বাইরে থেকে তালা লাগানো ছিল। রাত আটটার কিছু পরে নিহতের  মামী শাশুড়ি জানালা দিয়ে শারমিনকে অচেতন অবস্থায় মেঝেতে পরে থাকতে দেখে জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে খবর পেয়ে  থানা পুলিশ ঘটনাস্থলে যায়।


এদিকে নিহতের মামা নুরুল হক খান  এবং নানা আব্দুল জব্বার সরদার দাবি করেন, পরিকল্পিতভাবেই শারমিনকে হত্যা করা হয়েছে। তিনি আরো দাবি করেন শারমিনের সাথে তার দুই দেবরের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং শারমিনকে তার শশুরবাড়ির লোকেরা বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতো-যে কারণেই পরিকল্পনা করে শারমিনকে হত্যা করা হয়েছে। 

Tag
আরও খবর