জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ

রাজাপুরে খালে বাঁধ দিয়ে আটকে রেখেছে প্রভাবশালী মহল, আমনের বীজ তলা নিয়ে শঙ্কা কৃষকদের

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাবুদ্দিন সুরুর ভাই সাবেক ইউপি সদস্য শাহজালাল সানুর বিরুদ্ধে নিজামিয়া এলাকায় প্রবহমান খাল বাঁধ দিয়ে আটকিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে নিজামিয়া, চর উত্তমপুর সহ তিন গ্রামের প্রায় দুই হাজার পরিবারের। সরেজমিনে গিয়ে দেখা যায় দীর্ঘদিন পানি চলাচল না করতে পারায় দুর্গন্ধ ছড়াচ্ছে ওখানকার পুকুর ও ডোবার পানি থেকে। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে নারী ও শিশুরা। দীর্ঘদিন পানি আটকে থাকায় স্থানীয় কৃষক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মনে চাপা ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় মো. ইদ্রিস আলী, কবির হোসেন, আবুল কালাম, চান মিয়া, কহিনুর বেগম ও বেলায়েত হোসেন জানান, মাঠ শুকনো রেখে পৌষের ধান কাটা ও রবি শস্য ফলানোর জন্য প্রতিবছর অগ্রহায়ন মাসে স্থানীয় সকলের কাছ থেকে টাকা (চাঁদা) তুলে শাহজালাল সানু লেবার দিয়ে খালে বাধ দেয় এবং বৈশাখ মাসের প্রথম দিকে সে বাধ কেটে দেওয়া হয়। কিন্তু শাহজালাল সানু এ বছর কোন ক্রমেই সে বাধঁ কেটে দিবেনা এমনকি কাউকে কাটতেও দিবে না। সে ওখানে মাছ চাষ করবে বলে জানান তারা। তারা আরও জানান, গত সপ্তাহে বাধঁ কাটতে গেলে সানুসহ তার লোকজন তাদের (আমাদের) উপর চড়াও হয় এবং বাকবিতন্ডায় জড়িয়ে পরে।

স্থানীয়রা আরও জানান, বাঁধের কারনে দীর্ঘদিন পানি আটকে থাকায় প্রতিটি পুকুর ও ডোবার পানি পচেঁ গেছে। গোসল, রান্নার কাছে অনুপযোগী হয়ে পড়েছে এ পানি। এতে ডায়রিয়া, চর্মরোগ ও এলার্জি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী। এছাড়াও আমন ধানের বীজতলা তৈরী নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা।


এ বিষয়ে সাবেক ইউপি সদস্য শাহজালাল সানু জানান, স্থানীয় সকলে মিল্ েএ বাঁধ দেয়া হয়েছে এবং সকলে মিলেই আগামী কয়েকদিনের মধ্যে এটা কেটে দেয়া হবে। এছাড়াও তাদের ওখানে পানি আসা যাওয়ার জন্য অন্য একটি খাল রয়েছে। সেখান থেকে পানি আসা যাওয়া করে।


বড়ইয়া ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন সুরুর কাছে জানতে চাইলে তিনি জানান, এ বাঁধ কেটে দেওয়া হবে সমস্যা নাই তবে সাবেক চেয়ারম্যান জাহিদ সাহেব তার বাড়ির ওখানে আমাদের নিজস্ব জমি ও ইউনিয়ন পরিষদের জমি দখল করে রেখেছে এবং সেখানেও বাঁধ দিয়ে রেখেছে সেটা আগে কেটে দেয়া হোক।


রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি জানান, “বিষয়টি আমরা শুনেছি এবং খুব দ্রুতই বাঁধ কেটে দেয়ার ব্যাবস্থা করা হচ্ছে।”

Tag
আরও খবর