‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধা পরিবারের নাম ব্যবহার করে বয়োবৃদ্ধ আবুল কালাম-কে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধা পরিবারের নাম ব্যবহার করে এক বয়োবৃদ্ধকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে এ অভিযোগ করেন শ্রীমঙ্গল উপজেলার রামনগর এলাকার মৃত বারেক মিয়ার ছেলে বয়োবৃদ্ধ আবুল কালাম (৭৫)। তিনি সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলেন, তার এলাকার মৃত ওয়াব উল্লার স্ত্রী ও মৃত মুক্তিযোদ্ধা শহীদ আলমের বোন মনোয়ারা বেগম (৫৫) ও তার মেয়ে শাহানা আক্তার বিগত ২০ বছর থেকে ১৫ শতক ভূমি দখলের মিথ্যা অভিযোগ দিয়ে তার বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি করে চলেছেন। এতে মনোয়ারা বেগম তার ভাই মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান উল্লেখ করে মানুষের সহানুভূতি পেতে তার ও তার প্রতিষ্ঠিত মাদ্রাসার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে যাচ্ছেন বলে আবুল কালাম অভিযোগে বলেন। তিনি বলেন, মনোয়ারা বেগমের স্বামী ওয়াব উল্লাহ ও তার ভাসুর ছোয়াব উল্লাহ তাদের যৌথ স্বাক্ষরে ১৯৭৬ সালে ৩৬১৩ নং দলিল মূলে এসএ রেকর্ড এর ৪৩ শতক ভূমি  থেকে ১৫ কুশ ভূমি বিক্রি করেন ছুরুতুন্নেছা বেগমের নিকট। এভাবে এই ১৫ শতক ভূমি পরবর্তীতে ৫ বার বিক্রি হয়। ৬ষ্ঠ ক্রেতা হিসেবে এই ১৫ শতক ভূমি তিনি ১৯৮২ সালে ৩৪১৪ নং দলিল মূলে জনৈক আনোয়ারা বেগমের নিকট থেকে ক্রয় করেন। এরপর বিআরএস সেটেলমেন্ট জরিফে তার নামে এই ১৫ শতক ভূমি রেকর্ডভুক্ত হয়। এভাবে তিনি তার পরিবার নিয়ে ভূমির উপর বসত ভিটা নিমার্ণ করে বসবাস করে আসলেও বিগত ২০০২ সাল  থেকে মনোয়ারা বেগম এই ১৫ শতক ভূমি নিয়ে আদালতে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে ও সরকারি দপ্তরের মিথ্যা অভিযোগের জবাব দিতে দিতে তিনি ক্লান্ত ও নি:স্ব হয়ে পড়েছেন বলে অভিযোগ করেন।

আবুল কালাম আরও বলেন, মনোয়ারা বেগম বিগত ২০১১ সালে মৌলভীবাজার জুডিসিয়াল আদালতে তার বিরুদ্ধে ৩০১ নং একটি পিটিশন মামলা করলে আদালত তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) শ্রীমঙ্গল মো. গোলাম মওলাকে সরজমিন অনুসন্ধানী প্রতিবেদন দিতে নির্দেশ প্রদান করেন। তিনি সরজমিন তদন্ত করে আবুল কালাম বৈধভাবে ক্রয়কৃত ১৫ শতক ভূমির উপর বসবাস করছেন মর্মে আদালতে প্রতিবেদন দেন। কিন্তু মনোয়ারা বেগম এ রিপোর্ট প্রত্যাখ্যান করে এবং স্থানীয় শালিসের রায় না মেনে তাকে নাজেহাল করছেন বলে সংবাদ সম্মেলনে আবুল কালাম অভিযোগ করেন। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আবুল কালামেরছেলে মাওলানা আলমগীর হোসেন, এলাকার মসুক মিয়া এবং সাদিকুর রহমান।

উল্লেখ্য যে,  গত ৩০ আগস্ট ২০২২ শ্রীমঙ্গল প্রেসক্লাবে মনোয়ারা বেগম মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল শিরোনামে আবুল কালামের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।

Tag
আরও খবর