শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী নিয়ামতপুরে এক কেজি গাঁজাসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে: তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায় ভ্রমণ যখন হয়ে ওঠে সহায়তার হাত, ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর ব্যতিক্রমী প্রয়াস সেনবাগে ‘মা মঞ্জিল’ নিয়ে চাঞ্চল্য, মালিকের ছত্রছায়ায় কয়েক বছর ধরে চলছে দেহ ব্যবসা শ্রীমঙ্গলে বিএনপির দুর্দিনের নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তাজ উদ্দিন তাজু লোহাগড়ায় করফা মধুমতি যুবসংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দিঘলিয়া ইউনিয়ন একাদশ ক্ষেতলালে ইসলামী পাঠাগারের যাত্রা শুরু লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উলপক্ষে ঈশ্বরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল লাখাইয়ে পুলিশের অভিযানে ৫৩৩পিচ ইয়াবা এবং নগদ অর্থ সহ গ্রেপ্তার- ০২। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : বানিয়াচংয়ে হুইপ জি কে গউছ ‎ ‎রামপালে সংসার চালাতে মাথার চুল বিক্রি করলেন রেহেনা বেগম লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার তা’মীরুল মিল্লাতে ফকীহ ইব্রাহিম খলিলের ‘নাসিহা’ কিতাবের মোড়ক উন্মোচন নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ২: পাওনা টাকা নিয়ে বিরোধ, গোয়ালন্দে যুবলীগ নেতা খুন; দুই ঘণ্টায় গ্রেপ্তার অভিযুক্ত সরকারের নির্দেশনায় সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই,পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-06-2023 07:09:10 am


ভারতের ওডিশা রাজ্যে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৯০০ জনের বেশি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ শনিবার সকালে ওডিশা ফায়ার সার্ভিসের মহাপরিচালক সুধাংশু সারঙ্গির বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওডিশার বালাসোর জেলার বাহাঙ্গাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে এ দুর্ঘটনায় বেঁচে যাওয়া একজন পুরুষ যাত্রী বলেন, ‘করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি একটি মালগাড়িতে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার ওপর ১০ থেকে ১৫ জন এসে পড়ে। আমি তখন মানুষের স্তূপের নিচে পড়ে যাই এবং আমার সবকিছু যেন এলোমেলো হয়ে যায়। হাতে ও ঘাড়ের পেছনে আঘাত পেয়েছি আমি। ট্রেনের বগি থেকে বের হওয়ার সময় দেখলাম কারও হাত নেই, কারও পা নেই, কারও মুখ বিকৃত হয়ে গেছে।’


গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওডিশার বালাসোর জেলার বাহাঙ্গাবাজার এলাকায় ২৩ কামরার করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িতে ধাক্কা দেয় এবং ট্রেনটির ইঞ্জিন মালগাড়ির ওপর উঠে যায়। ট্রেনটি শালিমার থেকে চেন্নাই যাচ্ছিল।


মালগাড়িতে ধাক্কার পর প্রথম তিনটি বাদে করমণ্ডল এক্সপ্রেসের বাকি সব কামরাই ছিটকে পাশের রেললাইনে গিয়ে পড়ে। এ সময় একই রুটে যশোবন্তপুর থেকে হাওড়া যাচ্ছিল হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটি ছিটকে যাওয়া করমণ্ডল এক্সপ্রেসের বগিগুলোর সঙ্গে ধাক্কা খায়।


এর আগে ১৯৮১ সালে ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। ওই ঘটনা ঘটে দেশটির বিহার রাজ্যে। ওই ঘটনায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে একটি যাত্রীবাহী ট্রেন লাইন থেকে ছিটকে নদীতে গিয়ে পড়েছিল। এতে অন্তত ৮০০ জনের প্রাণহানি হয়েছিল।


বিবিসির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্পাদক আনবরাসন ইথিরাজান বলেছেন, ভারতে বিশ্বের অন্যতম বৃহত্তম রেল নেটওয়ার্ক রয়েছে। রেলের অবকাঠামোর উন্নয়নের জন্য প্রতিবছর কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগ করে থাকে দেশটি।


আরও খবর



deshchitro-6a76458ea9304-080826025230.webp
সাতকানিয়ার ইয়াসিনের সাগরে মৃত্যু

১ দিন ৯ ঘন্টা ১৭ মিনিট আগে