শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

মাদারগঞ্জের জেমকো এগ্রো লিমিটেড ডেইরি আইকন - ২০২২ নির্বাচিত

ডেইরি সেক্টরে বিশেষ অবদান রাখায় মাদারগঞ্জের জেমকো এগ্রো লিমিটেড ডেইরি আইকন ২০২২ নির্বাচিত হয়েছেন৷ সেই সাথে ময়মনসিংহ বিভাগের একমাত্র দুগ্ধ পণ্য বাজারজাত করন প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়েছে৷ এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানী কৃষি ইনস্টিটিউশন মিলনায়তনে বিশ্বব্যাংক ও বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের যৌথ আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৩ উৎযাপন ও সেলিব্রেশন অনুষ্ঠানের আয়োজন করে৷ বিশ্ব দুগ্ধ দিবসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দ্বিতীয় বারের মতো ৪ টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়৷এর মধ্যে ডেইরি ক্যাটাগরিতে ২০ জন, দুধ ও মাংস প্রক্রিয়াকরণ ক্যাটাগরিতে ৯ জন, পশু খাদ্য প্রক্রিয়া করণ ক্যাটাগরিতে  ৮ জন এবং খামার যান্ত্রিকরণ ক্যাটাগরিতে ৪ জন পুরস্কার পান৷ পুরস্কার হিসেবে সম্মাননা পত্র, ক্রেস্ট ও ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়৷ সনদ পত্র ক্রেস্ট ও চেক গ্রহন করেন জেমকো এগ্রো লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম৷ প্রানী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস ও প্রানী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, স্থায়ী কমিটির সদস্য শহীদুল ইসলাম বকুল,ছোট মনির এমপি এবং মৎস ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের সচিব ডঃ নাহীদ রশিদ৷ উল্লেখ ২০১৬ সালে  ৬ জন শিক্ষিত তরুন উদ্যোক্তাদের সততা, দক্ষতা ও কোঠোর পরিশ্রমের প্রতিফলনে কম্পানিটি প্রতিষ্ঠা লাভ করে৷ বর্তমানে তারা জামালপুর ঢাকাসহ ৫ টি জেলায় তাদের উৎপাদিত দুগ্ধ পণ্য সুনামের সাথে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে৷ ডেইরি আইকন ২০২২ নির্বাচিত হওয়ায় জেমকো এগ্রো লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম বলেন বিশুদ্ধ ও উন্নত মানের দুগ্ধ পণ্য উৎপাদনে আমার প্রতিষ্ঠান বদ্ধপরিকর৷ আমাদের এ অর্জন মাদারগঞ্জ বাসীকে উৎসর্গ করলাম৷ আগামী দিনে আরো সুনাম ও সফলতা বয়ে আনতে সকলের দোয়া ও সহযোগিতা কামন করছি৷ 

Tag
আরও খবর