কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে প্রতিবন্ধী পরিবারে সন্ত্রাসী হামলা, স্বর্ণালঙ্কার লুট ২ প্রতিবন্ধী সহ আহত ৫


মোরেলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সৎ ভাইদের নেতৃত্বে সন্ত্রাসী  হামলার শিকার হয়েছে দুই প্রতিবন্ধী সদস্য সহ  একই পরিবারের পাঁচ সদস্য। শুক্রবার  (২ জুন) সকালে  বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের মৌলভীবাজার গ্রামে এ ঘটনা ঘটে। এতে জাহাঙ্গীর  (৫৩) নামে এক মসজিদের  ইমাম তার প্রতিবন্ধী স্ত্রী  ছবি বেগম (৪৩) প্রতিবন্ধী  ছেলে  সাব্বির  (২০), বোন নাসিমা বেগম (৩৮), ভগ্নপতি  খলিলুর রহমান (৪৫)  আহত হয়েছে। এর মধ্যে  গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে  প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতরা ও এলাকাবাসী শুক্রবার  সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জানান, উপজেলার মৌলভীবাজার গ্রামের হাফেজ মোঃ জাহাঙ্গীর  হোসেন স্থানীয়  একটি মসজিদের  ইমাম। পিতা আমজাদ হোসেন তাকে ২ কাঠা জমি রেজিস্ট্রী করে দেয়। এতে সৎ ভাই ইমরান সরদার(৪৩), ইমরানের ছেলে তানভীর  সরদার(২০), সৎ ভাই মাসুম সরদার ও এদের পরিবারের লোকজন পিতা আমজাদ হোসেন ও জাহাঙ্গীরের পরিবারের  সাথে খারাপ আচরণ করে আসছিল।  এছাড়া বড়ভাই  জাহাঙ্গীর ও তার পরিবারকে বিভিন্ন  সময়ে ভয়ভীতি  প্রদর্শন ও হুমকি ধমকি দিয়ে আসছিল। সর্বশেষ শুক্রবার (২ জুন)  সকালে মসজিদে ফজর নামাজ পড়িয়ে বাড়ি ফেরার পরপরই  পূর্ব পরিকল্পনা মাফিক ইমরান সরদারের নেতৃত্বে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত সন্ত্রাসী বাহিনী ইমাম হাফেজ জাহাঙ্গীরের ঘরে প্রবেশ করে জাহাঙ্গীরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার মাথায় আঘাত করতে থাকে। এতে জাহাঙ্গীর  অচেতন হয়ে নিচে পড়ে থাকে। এসময় তার প্রতিবন্ধী   স্ত্রী ছবি বেগমকে প্রহার করে তার সাথে থাকা গলার চেইন, কানের দুল সহ স্বর্ণালঙ্কার লুট করে নেয়। যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষাধিক টাকা। এ সময় তার প্রতিবন্ধী  ছেলে সাব্বির, মেয়ে দশম শ্রেণির ছাত্রী মিমকেও মারধর করে। বেড়াতে আসা বোন নাসিমা বেগম (৩৮) এবং ভগ্নপতি খলিলুর রহমান বাঁধা দিতে আসলে তাদেরকেও লাঞ্ছিত করে ওই সন্ত্রাসীরা। উল্লেখ্য,  স্ত্রী ছবি বেগম ও ছেলে সাব্বির  ভাতাপ্রাপ্ত প্রতিবন্ধী। 

 এঘটনায় নেতৃত্ব  দেওয়া সৎভাই  ইমরান সরদার পার্শ্ববর্তী শরণখোলা সাব-রেজিস্ট্রি  অফিসে  কর্মরত বলে জানা যায়।

 এ ব্যাপারে স্ত্রী ছবি বেগম  থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান।

এ ব্যাপারে  অভিযুক্ত  ইমরান সরদার  বলেন, আমার বাবা স্ট্রেক করে খুবই  অসুস্থ  অবস্থায়  আছেন। তার চিকিৎসার  যাবতীয়  খরচ আমি করছি। বাবার এ অবস্থায়  তাকে বিরক্ত করতে পরিবারের  সবাইকে  নিষেধ  করি। তাসত্বেও তারা জমি-জমা নিয়ে কথা তুললে তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি  হয়েছে মাত্র।


Tag
আরও খবর