প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

হাটহাজারীতে গৃহবধুকে গণধর্ষণ গ্রেফতার-১

হাটহাজারী

চট্টগ্রামের হাটহাজারীতে ঘরে ঢুকে ননদের স্বামী ও স্বামীর বন্ধু মিলে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উক্ত ঘটনায় অভিযুক্ত দুইজনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে ধর্ষণের শিকার ওই গৃহবধূ।

এ ঘটনায় কাজী এমদাদুল হক প্রকাশ খোকন (৩৭) নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগীর দায়ের করা ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম।

মামলার বরাত দিয়ে পুলিশ পরিদর্শক জানান, গত ২৯ মে রাতে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের আমান বাজারস্থ লালিয়ারহাট চৌধুরীপাড়া এলাকার ইদ্রিস ম্যানশনের দ্বিতীয় তলার ২নং ফ্ল্যাটে ওই গৃহবধূর শয়ন কক্ষে প্রবেশ করে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক গণধর্ষণ করে অভিযুক্তরা। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ উক্ত ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আজম চৌধুরী বাড়ির সেকান্দর মিয়ার পুত্র তারেকুল ইসলাম প্রকাশ তারেক (৩২) ও নগরীর বায়োজিদ বোস্তামি থানাধীন পূর্ব কুলগাঁও ২নং ওয়ার্ড এলাকার কাজী বাড়ির মৃত কাজী আজিজুল হকের পুত্র কাজী এমদাদুল হক প্রকাশ খোকনের (৩৭) বিরুদ্ধে মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

অভিযুক্ত তারেক ইদ্রিস ম্যানশনের তত্ত্বাবধায়ক ও ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামীর বন্ধু এবং খোকন সম্পর্কে ভুক্তভোগীর ননদের স্বামী।

ওই পুলিশ পরিদর্শক আরও জানান, ভুক্তভোগীর স্বামী ওমান প্রবাসী। তার বাবার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি এলাকায় এবং শ্বশুরবাড়ি পার্বত্য জেলা রাঙ্গামাটির জেলার কাউখালী উপজেলায় হলেও প্রায় ৮-১০ মাস যাবত উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের আমান বাজারস্থ লালিয়ারহাট চৌধুরীপাড়া এলাকার ইদ্রিস ম্যানশনের একটি ভবনে বাসা ভাড়ায় বসবাস করে আসছিলেন। গত ৬-৭ আসে তার স্বামী বিদেশে পাড়ি জমালে ওই গৃহবধূ ভবনটিতে একা বসবাস করেন। স্বামী বিদেশে থাকায় ননদের স্বামী খোকন তাকে বাজার করে দিতেন।

হাটহাজারী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমীন সবুজ জানান, উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের লালিয়ারহাট এলাকার একটি ভবনে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মামলা দায়েরের পর অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ধর্ষণের শিকার ওই গৃহবধূকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

Tag
আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ২ ঘন্টা ০ মিনিট আগে