বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

বাল্যবিয়ে ও নারী নির্যাতন রোধে কুড়িগ্রামে এ্যাডভোকেসী ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত



কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের মাঝে সামাজিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে  বাল্য বিয়ে, নারী নির্যাতন, জুয়া ও মাদক সেবন রোধে এ্যাডভোকেসী ও বিট পুলিশিং সভার আয়োজন করেছে বেসরকারি সাহায্য সংস্থা ফ্রেন্ডশিপ।


বুধবার (৩১মে) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর এলাকায় এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 



ফাউন্ডার ডাইরেক্টর রুনা খানের সুদক্ষ নেতৃত্বে ফ্রেন্ডশিপের সকল কার্যক্রমের মধ্যে সুশাসন প্রকল্পের ফ্রেন্ডশিপ ইনক্লুসিভ সিটিজেনশীপ সেক্টর কর্তৃক আয়োজিত এডভোকেসি ও বীট পুলিশিং সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম,  সিনিয়র সহকারী জজ শারমিন আক্তার,(জেলা লিগ্যাল এইড কুড়িগ্রাম), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তৌহিদ,যাত্রাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর ফ্রেন্ডশিপ ইনক্লুসিভ সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ নাঈম কামরানসহ সেক্টরের অনান্য কর্মকর্তাগণ।



ফ্রেন্ডশিপের ইনক্লুসিভ সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ নাঈম কামরান বলেন, ফ্রেন্ডশিপ লিগ্যাল এইডের মাধ্যমে গুড গর্ভানেন্স নিয়ে কাজ করা শুরু করি। গুড গভর্নেন্স  নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখেছি সমাজে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশৃঙ্খলা জীবনকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য শুধু কি শিক্ষার দরকার, সচেতনতাও থাকতে হবে। একজন শিক্ষিত মানুষ অসচেতনতা হয়ে ঘুরি বেড়ালে তার আর প্রানীর মধ্যে কোন পার্থক্য থাকে না। আমরা বিট পুলিশিং এর মাধ্যমে সচেতনতা মুলক কাজ করতে সমাজের প্রত্যকে অংশিদারিত্ব মুলক অংশ গ্রহনে আহবান জানাই। 



কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, সামাজিক অপরাধ দমন, সামাজিক সমস্যার সমাধান ও উন্নয়নমূলক কর্মকান্ড অংশগ্রহণে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। এবং সকলের সম্মিলিতভাবে সদাশয় সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তরান্বিত করতে চর এলাকায় বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক ও জুয়াসহ সকল প্রকার অপরাধ দমনে সকলকে গুরুত্বপূর্ণ অবদান রাখার কথা বলেন তিনি।



সিনিয়র সহকারী জজ শারমিন আক্তার বলেন, চর এলাকার বিশেষকরে যে সকল মানুষজন মামলা চালানোর সামর্থ্য নেই তাদের বিনা পয়সায় সরকারি অর্থায়নে উকিল নিয়োগের মাধ্যমে লিগ্যাল এইড ওইসব মামলা পরিচালনা করার সহযোগিতা করা হয়। এছাড়াও ফৌজদারী বিষয় হওয়ার উপক্রম হলে জেলা লিগ্যাল এইডের মাধ্যমে মিমাংসাযোগ্য ক্ষেত্রে দুই পক্ষকে ডেকে সমাধান করার সুযোগ তৈরি করি।



আরও খবর