শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

রাসেল সরকার সভাপতি ও নুর জাহান দোলন'কে সম্পাদক করে "নবজাগরণ ফাউন্ডেশনের" কমিটি গঠন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-09-2022 12:20:41 pm

ফাইল ছবি

◾ইমরান খান রাজ: 


মোঃ রাসেল সরকার'কে সভাপতি ও নুর জাহান দোলন'কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন "নবজাগরণ ফাউন্ডেশন।" গত ৩রা সেপ্টেম্বর, (শনিবার) রাতে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক মিলনায়তনে আয়োজিত 'একদিন স্বপ্নের দিন' অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। 


রাশেদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মনিমুল হক। এসময় তিনি বলেন, নবজাগরণ ফাউন্ডেশন বরাবরের মতই সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকেছে এবং তাদের সুন্দর জীবনে ফিরে আনার জন্য সর্বদা কাজ করে যাচ্ছে। স্বেচ্ছায় দক্ষতার সাথে কাজ করে যাওয়ায় সংগঠনের সকলকে আন্তরিক ধন্যবাদ জানানোর পাশাপাশি নবাগত কমিটিকে অভিনন্দন জানান। 


৫৫ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে মো. বায়েজিদ হোসেন, সহ-সভাপতি পদে রওশন আলী ও হেমা আক্তার ইভা এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ফাহিম রহমান ও গোলাম রাব্বি লিমন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক পদে মালিহা মিম ও সফল চাকমা এবং অর্থ বিষয়ক সম্পাদক পদে সেলিম রহমানকে মনোনীত করা হয়। এছাড়া উপদেষ্টা পদে যুক্ত হন মো. খালিদ হাসান, মো. রিফাত হোসেন, রাশেদুল ইসলাম, শামীমা আফরোজ, মো. সোহাগ আলী, মো. আলী আশরাফ এবং নয়ন আলী। 


সভায় সমাপনী বক্তব্যে সংগঠনটির বিদায়ী সভাপতি রাশেদুল ইসলাম বলেন, বিদায় যদিও কষ্টের তবে নতুনদের জায়গা করে দিতে বিদায়ের বিকল্প নেই। নবজাগরণ ফাউন্ডেশনের নতুন কমিটিকে অভিনন্দন জানানোর পাশাপাশি এ-কাজের ধারাবাহিকতা অব্যাহত রেখে সংগঠনকে তারা অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন এমন প্রত্যাশা করেন তিনি। এসময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা অর্থনীতি বিভাগের অধ্যাপক ইলিয়াছ হোসেন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মনিমুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. সুলতান মাহমুদ, আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদিকুল ইসলাম এবং নবজাগরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ সজীবসহ প্রমূখ। 


উল্লেখ্য, ২০১২ সালের ১২ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউডেশন। 


আরও খবর