বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গফরগাঁওয়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

আজীবন ক্ষমতা ধরে রাখতে আওয়ামী লীগ চালু করেছে 'গায়েবি মামলা' প্রকল্প : সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু

বিএনপির নির্বাহী কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু বলেছেন, 'একদলীয় শাসনের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকার এদেশের মানুষকে স্তব্ধ করে রেখেছে। উন্নয়নের নামে তারা লুটপাট করে যাচ্ছে। আওয়ামী লীগ আজীবন ক্ষমতা ধরে রাখতে চালু করেছে 'গায়েবি মামলা' প্রকল্প। পুলিশ বাহিনীকে তাদের সম্পত্তি মনে করছে। বিএনপির কর্মসৃচি দেখলেই গায়েবি মামলায় শত শত নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে আটক রাখে। এই ফ্যাসিবাদী সরকারকে সরাতে হলে, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলতে হবে।'

মঙ্গলবার (৩০ মে) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জামালপুরের ইসলামপুরে এক আলোচনা সভা ও  দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের  আয়োজনে ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া এলাকায় উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান শাহীন।

এসময় ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু আরও বলেন, 'সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানকে নিয়ে আওয়ামী লীগের নেতারা অপপ্রচার ছড়াচ্ছে। জিয়াউর রহমানকে নিয়ে বিষোদ্‌গার করছেন। যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। 'রাজনৈতিক প্রতিবন্ধী' না হলে মহান মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরে নেতৃত্বদানকারীকে নিয়ে কেউ এমন কাণ্ডজ্ঞানহীন মন্তব্য করতে পারেন না। মনে রাখতে হবে, জিয়াউর রহমান 'বীরউত্তম' উপাধিতে ভূষিত। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। মুক্তিযুদ্ধের পরতে পরতে জিয়াউর রহমানের অবদান রয়েছে। বাংলাদেশের মানুষ জানে, আওয়ামী লীগ নামক দলটি গায়েবি মামলার প্রকল্প খোলে রাষ্ট্রীয় ক্ষমতা জবরদখল করে রেখেছে।'

সুলতান মাহমুদ বাবু বলেন, 'জনগণের দৃষ্টি ফেরাতে একশ্রেণির 'রাজনৈতিক প্রতিবন্ধী' আওয়ামী নেতারা গণমানুষের দল বিএনপির বিরুদ্ধে বানোয়াট ও কাল্পনিক তথ্য ছড়াচ্ছে। জনগণকে তাদের দলে ভিড়াতে তারা মনগড়া তথ্য উপস্থাপন করে যাচ্ছে। আওয়ামী লীগ নেতাদের হীন কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই গায়েবি মামলায় হয়রানি করা হচ্ছে। কাজেই আওয়ামীবাদী সরকারের ক্ষমতায় থাকার সুযোগ নেই। তারা রাষ্ট্রীয় কোষাগার লুটপাট করে ফেলছে। আওয়ামী লীগের নেতা যা বলেছে, সবই উদ্দেশ্যপ্রণোদিত।'

সাবেক এই এমপি বলেন, ‘ভাঁওতাবাজিতে ক্ষমতা কুক্ষিগত রেখে এখন আওয়ামীবাদীরা ইচ্ছা মতো বানোয়াট তথ্য চাউর করছে। জনগণ তাদের হাস্যকর তথ্য বিশ্বাস করে না। বিএনপি যেমন নাশতার পথে চলে না। তেমনই ষড়যন্ত্রও করে না। বরং আওয়ামী লীগই ষড়যন্ত্র করে যাচ্ছে, যাতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় না যেতে পারে। উদ্দেশ্য হাসিল করতে আওয়ামী লীগ বিচারের নামে তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রীকে বেগম খালেদা জিয়া ফরমায়েশী রায়ে দণ্ড দিয়েছে। বিএনপি ক্ষমতায় থাকাকালে বিদেশে টাকা পাচার করা হয়নি। বরং আওয়ামী লীগের আমলেই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এখনো হচ্ছে। ইতিমধ্যে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সরকার দমন-নিপীড়ন শুরু করে দিয়েছে। যার অংশ হিসেবে গত কয়েকদিন আগে জামালপুরে অসংখ্য নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বাধ্য করা হবে বলেও হুশিয়ারি দেন তিনি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউপির সাবেক চেয়ারম্যান মাহমুদ হাসান কবির মঞ্জিল, আব্দুল ওয়াহাব মাস্টার, আজম উদ্দৌলা পাহলোয়ান, গাইবান্ধা ইউনিয়ন বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন সাদা মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল উদ্দিন, যুবনেতা মাহফুদুজ্জামান লুলু, ছামিউল হক লাভলু, জেলা ছাত্রদলের সহসভাপতি মাজহারুল ইসলাম বিপুল প্রমুখ।



আরও খবর

6b066baec380e-251126110134.webp
অভিযোগ

২ ঘন্টা ৫৩ মিনিট আগে