কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

আশাশুনিতে প্রতিপক্ষের হামলায় মহিলা মেম্বারসহ আহত-৩


আশাশুনিতে জমি জায়গার বিরোধ নিয়ে বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে হামলা ভাংচুর ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলায় মহিলা মেম্বারসহ ৩ জন আহত হয়েছেন। এব্যাপারে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। সোমবার (২৯ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বয়ারসিং গ্রামে এ ঘটনা ঘটে।


বয়ারসিং গ্রামের মৃত নিত্যাননন্দ মন্ডলের ছেলে চিকিৎসক তপন কুমার মন্ডল বাদী হয়ে একই গ্রামের অজয় মন্ডলের ছেলে মাইকলে, চিত্তরঞ্জন মন্ডলের ছেলে রিপন, মত প্রফুল্ল মন্ডলের ছেলে চিত্তরঞ্জন ও অজয়, অজয়ের স্ত্রী ফেলি, চিত্তরঞ্জনের স্ত্রী গেন্দাসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে দাখিলকৃত এজাহার সূত্রে জানাগেছে, আসামীদের সাথে জমি জায়গা নিয়ে বিরোধ আছে। এনিয়ে বাদী আদালতে মামলা করেন এবং বিজ্ঞ আদালত বাদীর পক্ষে রায় প্রদান করেন। এতে প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে বাদীকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করাসহ খুন জখমের ষড়যন্ত্র করে আসছে। এরই অংশ হিসাবে ২৯ মে দুপুরে প্রতিপক্ষ দা, বাঁশের লাঠি, রড, শাবল নিয়ে বাদীর বসতঘরে অনাধিকার প্রবেশ করে বাদিকে অতর্কিতে হামলা করে রক্তাক্ত জখম ও পকেটে থাকা টাকা ছিনিয়ে নেয়। তার স্ত্রী মহিলা মেম্বার নীলিমা রানী স্বামীকে ঠেকাতে গেলে তাকেও মারপিট, শ্লীলতাহানি, গলায় শ্বাসরোধ করে হত্যার চেষ্টা ও গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। বাদী ভাগ্নে সমরেশ মল্লিক ঠেকাতে গেলে বেদম মারপিট ও পায়ের গোড়ালিতে কোপ মেরে রক্তাক্ত জখম করা হয়। এসময় ঘরের আসবাবপত্র ভাংচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে ৮০ সহ¯্রাধিক টাকার ক্ষতি করা হয়। স্বাক্ষীরা ও স্থানীয় লোকজন এগিয়ে খুন জখমসহ বিভিন্ন হুমকী দিয়ে হামলাকারীরা কেটে পড়ে। আহতদের থানাপুলিশকে দেখিয়ে চিকিৎসা গ্রহন ও থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।




Tag
আরও খবর