কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে ধর্ষণের চেষ্টার আসামী পিঞ্জু হাওলাদারের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন


বাগেরহাটের মোরেলগঞ্জে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পঞ্চকরণ ইউনিয়নের পঞ্চকরণ গ্রামের প্রবাসী বদিউজ্জামান খোকার ছেলে পিঞ্জু হাওলাদারের (২৭) দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকার সর্বস্তরের মানুষ। মঙ্গলবার (৩০ মে) ওই এলাকায় এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 


এর আগে গত রবিবার (২৮ মে) দিবাগত মধ্য রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। 


উল্লেখ্য , গত শনিবার(২৭ মে) মধ্য রাতে পঞ্চকরণ গ্রামে জনৈক দিন মজুরের ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে সোনাখালী মোহব্বাত আলী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণিরএক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে রবিবার দিবাগত রাতে মোরেলগঞ্জ থানা মামলা দায়ের করেন। পিঞ্জু হাওলাদারের বিরুদ্ধে এছাড়াও মোরেলগঞ্জ থানায় যৌন নিপীড়ন, চুরিসহ ৭ টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। 


পিঞ্জুর বিভিন্ন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে মঙ্গলবার (৩০ মে) সকালে সোনাখালী মোহাব্বাত আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে পার্শ্ববর্তী পঞ্চকরণ সিরাজ সিদ্দিকী দাখিল মাদ্রাসা, ১৭ নং সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। 


পথসভায় পিঞ্জু হাওলাদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন ৩নং পুটিখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয় সহ-সভাপতি মোঃ আব্দুস সোবাহান শিকদার, সোনাখালী মহব্বত আলী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সোলায়মান ফারাজ, সরকারি শিক্ষক মোঃ কামরুল ইসলাম, 


সিরাজ স্মৃতি দাখিল মাদ্রাসার সুপার মাস্টার আনোয়ার হোসেন, রওশনারা স্মৃতি মহিলা ডিগ্রী কলেজ এ সাবেক অধ্যাপক মইনুল হক সিকদার, সমাজসেবক মোঃ খলিলুর রহমান শিকদার, সোবাহান শিকদার, ইউপি সদস্য শহিদুল ইসলাম, মোহাম্মদ ওবায়দুর রহমান, নুরুল হক তালুকদার নান্না, সিরাজুল ইসলাম সোহেল তালুকদার, সহকারি শিক্ষক বাবু জিতেন্দ্রনাথ মন্ডল, ইউপি সদস্য ডাক্তার আব্দুস সোবহান প্রমুখ। 


  পিঞ্জু হাওলাদার ও এলাকার শরীফ বাহিনীর হাত থেকে মুক্তি পেতে এ কর্মসূচি পালন করেন। 

আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৪ ঘন্টা ৪৩ মিনিট আগে