ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

মোরেলগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর দেবরের দিকে



বাগেরহাটের মোরেলগঞ্জে শারমিন  (২৬) নামে এক গৃহবধুর রহস্যজনক  মৃত্যু  হয়েছে।   পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট  করে ময়না তদন্তের  জন্য  সোমবার সকালে পুলিশ বাগেরহাট মর্গে   প্রেরণ করেন। রবিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার  সদর ইউনিয়নের  ৭ নং ওয়ার্ডের  পূর্বসরালিয়া গ্রামে নিহতের  স্বামীর গৃহে এ ঘটনা ঘটে। নিহত শারমিন   ইউনিয়নের রাজমিস্ত্রী  ইয়াসিন আলীর  স্ত্রী।  
স্থানীয়রা জানায়(৪ সেপ্টেম্বর) রোববার সন্ধ্যার দিকে দিকে থেকে শারমিন আক্তারের ঘর বাইরে থেকে তালা মারা ছিল, রাত আটটার কিছু পরে নিহতের  মামী শাশুরী জানালা দিয়ে শারমিনকে অচেতন অবস্থায় মেঝেতে পরে থাকতে দেখে জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে।পরে স্থানীয়দের সহায়তায় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। 
এদিকে নিহতের মামা নুরুল মোল্লা   এবং নানা আব্দুল জব্বার সরদার দাবি করেন, পরিকল্পিতভাবেই তার ভাগ্নি শারমিনকে হত্যা করা হয়েছে। তিনি আরো দাবি করেন শারমিনের সাথে তার দুই দেবরের দীর্ঘদিন ধরে বিরোধ ছিল এবং শারমিনকে তার শশুরবাড়ির লোকেরা বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতো। যে কারণেই পরিকল্পনা করে শারমিনকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে  দেবর মহসিন আলী (২৭) ও  শাওন (২০) পলাতক রয়েছে।  ইয়াসিন ও শারমিনের   ২ বছরের  একটি শিশু  সন্তান  রয়েছে। 
এদিকে  নিহতের ব্যাপারে  মোরেলগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, সাইদুর রহমান জানান,  ঘটনাস্থালে গিয়ে ও লাশের সুরতহাল করে লাশের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর  হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মামার অভিযোগের ভিত্তিতে শারমিনের শশুরবাড়ির সন্দেহভাজন কয়েকজনকে  থানায় এনে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়না তদন্তের রির্পোট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মন্তব্য করেন তিনি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
Tag
আরও খবর