শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

আশাশুনিতে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ব্যবহার হ্রাসে প্রতি বছর ৩১ মে পালন করা হয় বিশ্ব তামাকমুক্ত দিবস। গত সোমবার (২৯ মে) বেলা ১১ টায় উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা সাইক্লোন শেল্টারে দিবস পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ তামাক বিরোধী জোট, ডাব্লিউবিবি ট্রাস্ট, এইড ফাউন্ডেশন, গণচেতনা ফাউন্ডেশন, সিডো, মিডা, সুন্দরবন ফাউন্ডেশন, প্রভা, ডুইডো ও মৌমাছির যৌথ উদ্যোগে তামাকের কর বৃদ্ধি, ই-সিগারেট নিষিদ্ধকরণ ও তামাক চাষ নিয়ন্ত্রণের দাবীতে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সিডোর নির্বাহী প্রধান শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক দেবহাটা শাখার সিনিয়র কর্মকর্তা শ্যামল কুমার মুখার্জি। বিশেষ অতিথি ছিলেন, ডা: অসীম কুমার বিশ্বাস, ডাঃ প্রকাশ সরকার, প্রভাষক বরুন মল্লিক, মিডা’র নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাশ, সহকারী প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার মৃধা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেখ আফজাল হোসেন। তামাক চাষীদের জন্য বিকল্প ফসল উৎপাদন এবং বাজারজাতকরণের সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের টেকসই, পুষ্টিকর ফসল চাষে উৎসাহিতকরনের লক্ষ্য নিয়ে এবছরের প্রতিপাদ্য নির্ধারন করা হয়েছে “তামাক নয়, খাদ্য ফলান”।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব সমাজকে ধ্বংসের উদ্দেশ্যে সাম্প্রতিক সময়ে কয়েকটি তামাক কোম্পানী ভেপিং/ই-সিগারেটকে প্রসার ও প্রচারের অপচেষ্টা চালাচ্ছে। উল্লেখ্য এ বিষয়ে মহামান্য হাইকোর্ট বিভাগ এর নির্দেশনা রয়েছে যে, জনস্বার্থে সরকার নতুন কোনো তামাক শিল্পকে লাইসেন্স প্রদান করবে না। মহামান্য হাইকোর্ট এর নির্দেশনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে ভেপিং/ই-সিগারেট আমদানি, বিক্রয় ও বিপনন সম্পূর্ণরুপে নিষিদ্ধ করা সময়ের দাবি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক প্রীতম কুমার সরকার, শিক্ষক পরাগ মল্লিক, শিক্ষক কানাল মন্ডল, শিক্ষক মৃত্যুঞ্জয় ঢালী, শিক্ষক সুশান্ত কুমার দাশ, হরেন্দ্র নাথ সরকার, মুকুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমূখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মৌমাছি সংস্থার নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে