কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

আশাশুনিতে গলায় রশি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা।


সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটার বেউলা গ্রামে পারিবারিক কলহের জেরে গলায় রশি দিয়ে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। সোমবার ভোররাতে নিজের ঘরের আড়ার সাথে গলায় রশি তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মৃত  ব্যক্তির নাম নিত্য বসাক (৭৫),তিনি একই গ্রামের মৃত কানাইলাল বসাকের পুত্র।


সরজমিনে গিয়ে ও স্থানীয়রা জানান,তাদের পরিবারের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক কলহল ছিল। রবিবার তার স্ত্রী এবং পুত্র মিলে তাদের পরিবারের শেষ সম্বল বসতভিটা   বিক্রয় করে দেয়। যার ফলে তাদের পরিবারে কলাহল আরো বাড়তে থাকে। যে কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে জানান তারা । স্থানীয় গ্রাম পুলিশ বাবুল আক্তার জানান, আমি সকাল ৭টার দিকে তাদের বাড়িতে এসে দেখি ঘরের ভেতরে লাশ রশিতে ঝুলছে। পরে তার ভাইপো থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং লাশ নামিয়ে সুরতাহাল রিপোর্ট শেষ করে  কারোর অভিযোগ না থাকায় লাশ দাহ করার অনুমতি দেয়। এদিকে ঘটনা শোনার সাথে সাথে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই মিঠুন জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষ করি। তাঁর পরিবার এবং আত্মীয়-স্বজনের  কোনো অভিযোগ না থাকায় লাশ দাহ করার অনুমতি দেয়া হয়। মৃত্যুকালে তিনি, এক পুত্র, এক কন্যা, এক স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag
আরও খবর