পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

ক্রেডিট কার্ড জালিয়াতি, ২৭ ব্যাংককে তলব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-09-2022 11:37:39 pm

প্রতীকী ছবি

◾ নিউজ ডেস্ক


ডলার লেনদেনে অনিয়ম পাওয়ায় ২৭টি ব্যাংককে তলব করেছে বাংলাদেশ ব্যাংক। ৭১টি ক্রেডিট কার্ডে সাড়ে ১২ হাজার থেকে ২০ হাজার ডলার পর্যন্ত সন্দেহজনক লেনদেন শনাক্ত করা হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে কৈফিয়ত তলব করা হয়েছে।


গতকাল রবিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ‘ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করার একটা লিমিট আছে। প্রতিটি কার্ডের বিপরীতে সাড়ে ১২ হাজার ডলার পর্যন্ত লেনদেন করার বিধান রয়েছে। অনেক ব্যাংক এ সীমার ওপর লেনদেন করেছে, এমন তথ্য বাংলাদেশ ব্যাংকের এক পর্যালোচনায় উঠে এসেছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।’


তিনি আরও বলেন, ‘মোট ২৭টি ব্যাংকের ৭১টি ক্রেডিট কার্ডে এমন মাত্রাতিরিক্ত ব্যয়ের অনিয়ম পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব কার্ডে সাড়ে ১২ হাজার থেকে ২০ হাজার ডলার পর্যন্ত লেনদেন করা হয়েছে। অনিয়ম ধরা পড়া এসব কার্ডের বিষয় পুনরায় খতিয়ে দেখা হচ্ছে।’


বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭-এর ক্ষমতাবলে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ কী পরিমাণ বৈদেশিক মুদ্রা নিজ জিম্মায় রাখা যাবে বা অনলাইন কেনাকাটায় মূল্য পরিশোধ করা যাবে, তা নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক।


বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, একজন ব্যক্তি নিজের জন্য নির্দিষ্ট পঞ্জিকা বছরে নিয়ম অনুসারে সর্বোচ্চ ১২ হাজার ডলার পর্যন্ত এনডোর্স করে নিতে পারবেন। অর্থাৎ যদি কারও পাসপোর্টের মেয়াদ পাঁচ বছর থাকে, তাহলে তিনি পাঁচ বছরের জন্য ডলার এনডোর্সমেন্ট করাতে পারবেন। তবে নিয়ম অনুযায়ী এক বছরে ১২ হাজার ডলারের বেশি খরচ করা যায় না। তাই সে পরিমাণ ডলারের এনডোর্সমেন্ট করানো যাবে।


তবে এর পুরোটা নগদ বা নোট আকারে নেওয়া যাবে না। নগদ বা নোট আকারে জনপ্রতি একবারে সর্বোচ্চ পাঁচ হাজার ডলার নেওয়া যাবে। বাকি সাত হাজার ডলার পর্যন্ত অর্থ ইন্টারন্যাশনাল কার্ডের মাধ্যমে নেওয়া যাবে।


বিদেশে কেউ একবার ভ্রমণে ১২ হাজার ডলার খরচ করতে পারে। তবে ওই বছর নিজ খরচে আর বিদেশ ভ্রমণে যাওয়া যাবে না। চিকিৎসা বা শিক্ষার মতো বিশেষ প্রয়োজনে বেশি পরিমাণ ডলার নেওয়ার প্রয়োজন হলে যৌক্তিক কারণের উপযুক্ত নথি জমা দিয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে।


সীমার বাইরে নগদে বৈদেশিক মুদ্রা বিদেশে নিয়ে যাওয়া বেআইনি। চাইলে বিদেশ থেকে যেকোনো অঙ্কের বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে আসা যায়। তবে সীমার অতিরিক্ত অর্থ ব্যাংকে বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্ট খুলে জমা রাখতে হয়।

আরও খবর

6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৩ দিন ২২ ঘন্টা ০ মিনিট আগে