গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময়

‘ইমরান খানের দেহে মিলেছে মদ-কোকেইনের অস্তিত্ব’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-05-2023 08:49:35 pm

পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী গতকাল শুক্রবার (২৬ মে) এক সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দেহে মদ ও কোকেইনের অস্তিত্ব পাওয়া গেছে।


স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদের পাটেল জানিয়েছেন, সাম্প্রতিক এক স্বাস্থ্য পরীক্ষায় সাবেক প্রধানমন্ত্রীর দেহে মাদকের উপস্থিতি পাওয়া গেছে।


গত ৯ মে ইমরানকে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গন থেকে আটক করে পাকিস্তানের আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় এদিন ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (ন্যাব) হয়ে রেঞ্জার্স তাকে আটক করে নিয়ে যায়। ওই সময় তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদের।


এদিকে স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি সাধারণত গোপন রাখা হয়। তবে স্বাস্থ্যমন্ত্রী কাদের দাবি করেছেন, ইমরানের পরীক্ষার বিষয়টি প্রকাশ করা হয়েছে। এছাড়া তাকে প্রশ্ন করা হয় এ ধরনের তথ্য প্রকাশ করার নৈতিকতা কতটুকু? তবে এসব প্রশ্নের উত্তর দেননি মন্ত্রী কাদের।


গত বছরের নভেম্বরে ইসলামাবাদের উদ্দেশ্যে লং মার্চ নিয়ে যাওয়ার সময় ইমরান খান পায়ে গুলিবৃদ্ধ হন। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী কাদের দাবি করেছেন ইমরান খানের পা কোনো ক্ষতিগ্রস্ত হয়নি।


তিনি আরও জানিয়েছেন, ইমরানের স্বাস্থ্য পরীক্ষার পূর্ণ রিপোর্ট এখনো আসেনি। যখন রিপোর্ট আসবে তখন ইমরানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি।


স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদের এমন দাবি করার পর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইমরানের দল পিটিআই। তারা এক টুইট বার্তায় বলেছে, কাদেরের বিরুদ্ধে মামলাহানির মামলা করা হবে।

আরও খবর