এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

হজযাত্রীদের লাগেজে জর্দা, এজেন্সিকে শোকজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-05-2023 07:43:33 pm

সৌদি আরবে যাওয়ার সময় হজযাত্রীদের লাগেজে জর্দা পাওয়ায় সংশ্লিষ্ট হজ এজেন্সির মালিককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২৫ মে) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে বেসরকারি ব্যবস্থাপনার হজ পরিচালনাকারী এজেন্সি লাকী ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের (হজ লাইসেন্স নং-০২৬৮) স্বত্বাধিকারীকে এ নোটিশ দেওয়া হয়েছে।


নোটিশে বলা হয়, আপনার এজেন্সির মাধ্যমে গমন করা হজযাত্রীদের লাগেজে গত ২৩ মে বাংলাদেশ পর্বে ইমিগ্রেশনের সময় জর্দা পাওয়া যায়, যা বহন করা নিষিদ্ধ।


এ ধরনের কার্যক্রম সুষ্ঠু হজ ব্যবস্থাপনার অন্তরায়। তাই ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ এর ১৩ ধারা অনুযায়ী কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- সেই জবাব তিনদিনের মধ্যে মন্ত্রণালয়ে দাখিল করার অনুরোধ করা হয় নোটিশে।


চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ২১ মে শুরু হয়েছে। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।


ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্য অনুযায়ী, এই মধ্যে ১৫ হাজার ২৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সৌদি আরবে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ১০ হাজার ৪৬৫ জন রয়েছেন।

আরও খবর