শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

হাটহাজারীতে পুকুর ভরাটের দায়ে জরিমানা ২ লাখ টাকা


পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাট করায় হাটহাজারীর বুড়িশ্চর ইউনিয়নে দায়ী দুই ব্যক্তিকে ২,০০,০০০ (দুই লাখ) টাকা জরিমানা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। ২৪ মে দুপুরের দিকে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে সরেজমিনে পরিদর্শন ও রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় বুড়িশ্চর মৌজার ১১৬৬৬ নম্বর দাগস্থিত ভূমির শ্রেণি পুকুর যা বর্তমানেও পুকুর রয়েছে। ৬৪ শতক এই পুকুরটির অংশবিশেষ পরিদর্শনকালে ভরাট অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের সাথে কথা বলে অভিযুক্তদের চিহ্নিত করা হয় এবং তাদের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।



অভিযান শেষে পুকুর ভরাটের দায়ে বুড়িশ্চর ইউপির ৮নং ওয়ার্ডের ২জন ব্যক্তি যথাক্রমে (১) মিজানুর রহমান, পিতাঃ মুজিবুর রহমান-কে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা ও (২) মোঃ জামশেদ, পিতাঃ মুজিবুর রহমান-কে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা করে মোট ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুযায়ী এ জরিমানা আরোপ করা হয় এবং ডিসিআর মূলে তা আদায় করা হয়। এছাড়া, উক্ত দুজনকে আগামী ৭ দিনের মধ্যে নিজেদের খরচে ভরাটকৃত পুকুর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে মুচলেকা নেয়া হয়।


এ সময় হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম বলেন- পরিবেশের জন্য হুমকি তৈরি করে পুকুর, নদী, জলাশয় ভরাট কিংবা পাহাড় কর্তনের বিষয়ে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রয়েছে। সে প্রেক্ষিতে হাটহাজারীতে কোন ধরনের জলাশয় ভরাট করা হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে, পরিবেশ রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনগণের সচেতন হওয়া খুব জরুরি!

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৭ ঘন্টা ৩১ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১১ ঘন্টা ২৪ মিনিট আগে