শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

গণমাধ্যম : অভিজ্ঞ-সিনিয়রদের নীরব কান্না!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-05-2023 01:12:26 pm

◾ নিয়ন মতিয়ুল : কিছুদিন আগে বিগবাজেটের এক হাউজ থেকে চাকরি ছাড়তে হয়েছে অভিজ্ঞ এক সাংবাদিককে। আলাপে বললেন, অনেক কষ্টে চলতি মাসের বাসাভাড়া দিয়েছি। আসছে মাসে কীভাবে দেব, ভাবতেই হাত-পা অবশ হয়ে আসছে! আগে থেকেই ডায়াবেটিস আর হাইপ্রেশারে আক্রান্ত এই সিনিয়র চাকরির জন্য দৌড়ঝাঁপ করলেও মিলছে না। শরীর ভীষণ খারাপ যাচ্ছে। রাত এলেই নীরবে দু’চোখ ভাসিয়ে দিচ্ছেন।


পেশায় দেড় দশকের বেশি পার করা আরেক সংবাদকর্মী পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না। হাউজ বদলানোর চেষ্টা করেও পারছেন না। মাস কয়েক আগে এক হাউজে সিভি দিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছিলেন। সাক্ষাৎকারে নির্বাহী সম্পাদক বলেছিলেন, আপনি তো বয়স্ক, চটপটে নন। আপনাকে কেন নেব বলুন? তরুণদের সঙ্গে পাল্লা দিতে পারবেন? ক্ষোভে, অপমানে তার ‘ভিক্ষা চাই না কুকুরটা সামলান’ অবস্থা।


উত্তরাঞ্চলের এক সিনিয়র হতাশ সুরে বললেন, ভাই বেতন না বাড়িয়ে বিজ্ঞাপনের চাপ বাড়ছে। সংবাদ নয়, বিজ্ঞাপন প্রতিনিধিত্ব করতে হচ্ছে এখন। টার্গেট পূরণ করতে না পারলে বেতন জোটে না। সিনিয়র হওয়ায় বড় হাউজেও নেয় না। ক্লান্তি আর হতাশা ছাড়া কিছুই নেই ভাই। দক্ষিণাঞ্চলের আরেক সিনিয়র বললেন, অভিজ্ঞতা তো আর কাজে আসছে না। নতুন ভালো হাউজ কম বেতন, সুযোগ সুবিধায় নতুনদেরই নিচ্ছে। আমরা বেকার হয়ে পড়ছি। পেশায় সম্মান যেমন নেই, পরিবেশও আগের মতো নেই।


ঢাকা আর ঢাকার বাইরে কর্মরত সিনিয়র আর অভিজ্ঞ সাংবাদিকদের অবস্থা একই রকম। নতুন বিগবাজেটের হাউজগুলোতে ব্যবস্থাপনা পর্যায়ে কিছু পদে একান্ত পরিচিত, সিন্ডিকেটভুক্তরাই সুযোগ পাচ্ছেন। অন্য পদগুলোতে কম বেতনে তরুণদের বেশি নিয়োগ দিয়ে ব্যয়ের ভারসাম্য রক্ষা করা হচ্ছে। এতে চরম ঝুঁকিতে পড়ছেন অভিজ্ঞ, সিনিয়ররা। যাদের বেশিরভাগই বেকার হয়ে পড়ছেন।


বছর বছর যে নতুন ওয়েজবোর্ড আসে তার সুবিধা পান হাতে গোনা কিছু সাংবাদিক। বাকিরা চরম অনিশ্চয়তায় জীবন যাপন করেন। বিকল্প কর্মসংস্থানের পথও তৈরি হচ্ছে না। সরকার বা সংগঠনগুলো যদি চরম ঝুঁকিতে পড়া এসব অভিজ্ঞদের পাশে না দাঁড়ায় তাহলে নীরব মানবিকবিপর্যয় ঘটবে।   


লেখক : সাংবাদিক

আরও খবর
6ac3b9837d6ba-051026085147.webp
এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

১০ দিন ১ ঘন্টা ৪৮ মিনিট আগে






deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

২২ দিন ৯ ঘন্টা ৫৪ মিনিট আগে


deshchitro-6aa961a569e89-150926091757.webp
শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

৩০ দিন ১ ঘন্টা ২২ মিনিট আগে