রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

আশাশুনিতে কালবৈশাখী ঝড়ে বহু ঘরবাড়ি লন্ডভন্ড

আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বহু ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যায় প্রচন্ড গতির ঝড়ে ঘরবাড়ি ও গাছগাছালির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
খাজরা ইউনিয়নে শতাধিক কাচা ঘর, মৎস্য ঘেরের টং ঘর ঝড়ে উড়ে গেছে। গাছ পড়ে প্রায় ১২ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। খাজরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুর রহমান জানান, ঝড়ে বহু ঘরের টিনের চাল উড়ে গেছে। এছাড়া মৎস্য ঘেরের টং ঘরগুলোও ধ্বংস হয়েছে। কাপসন্ডা গ্রামের মামুন সানা জানান, ‘ঘরে শুয়ে ছিলাম। হঠাৎ দমকা হাওয়া এসে ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়। মাত্র আধাঘণ্টার ব্যবধানে আমরা নিঃস্ব হয়ে গেছি। রাত থেকে রান্না হয়নি, খেতেও পারিনি।’
শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু জানান, শ্রীউলা ইউনিয়নের উত্তর পুইজালা ঋষি পাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মশতবর্ষের ১১টি গৃহ রয়েছে। যেখানে ভ‚মিহীন ও গৃহহীনরা বসবাস করে। ঝড়ে মধাব দাশ ও অশোক দাশের ঘরের টিনের চাল সম্পণূ উড়ে অন্যত্র গিয়ে পড়েছে। পাশের আরও দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে উপজেলার বুধহাটা, আশাশুনি সদর, প্রতাপনগর, কুল্যা ও বড়দল ইউনিয়নেও অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানাগেছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান জানান, ক্ষতিগ্রস্তরা আবেদন করলে যাচাইবাছাই করে সহায়তা করা হবে। প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে। এ ছাড়া বিদ্যুৎ সংকটের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।আশাশুনির শিক্ষক মোস্তাহিদ
জেলা শ্রেষ্ঠ

Tag
আরও খবর