চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

আগামী একশত বছরেও বিএনপিকে মানুষ ভোট দিবে না : হোসনে আরা এমপি

জামালপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা বলেছেন, 'আগামী একশত বছরেও বিএনপিকে মানুষ ভোট দিবে না। দেশের মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছে। সেকারণেই আন্দোলনের নামে দেশ বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে তাঁরা।'

শনিবার (৩  সেপ্টেম্বর) বিকালে জামালপুরের ইসলামপুর উপজেলায় দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রএকটি গ্রামীণ রাস্তার মাটি কাটা কাজের উদ্বোধনকালে এমন মন্তব্য করেন তিনি।

উপজেলার পাথর্শী ইউনিয়নের বানিয়াবাড়ী এলাকায় গ্রামীণ রাস্তা মেরামতের মাটি কাটা কাজ উদ্বোধনের সময় এমপি হোসনে আরা আরও বলেন, 'আন্দোলনের নামে বিএনপি দেশ বিরোধী চাক্রান্ত করছে। বিএনপি নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করায় আদালতের দণ্ডপ্রাপ্ত। দণ্ডের বোঝা মাথায় নিয়ে খালেদা জিয়া এখন আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার দুঃস্বপ্ন দেখছে। তাঁদের ওই স্বপ্ন কখনো পুরণ হবে না।'

ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি এমপি হোসনে আরা বলেন, 'বিএনপি একটি দুর্নীতিগ্রস্ত এবং জনবিচ্ছিন্ন দল। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও আসন্ন জামালপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য কণ্ঠশিল্পী মীর শরিফ হাসান লেলিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সুজন মিয়া, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সিনার প্রমুখ।



আরও খবর