শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

হাটহাজারীতে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

হাটহাজারীতে গলায় লিচুর বিচি আটকে মোঃ সাফোয়ান নামে দেড় বছর বয়সী এক অবুঝ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ মে) উপজেলার পূর্ব মেখল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পিয়ারু তালুকদার বাড়ীতে এই ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার দিন শনিবার সন্ধ্যার দিকে ওই বাড়ির সিএনজি চালক মোঃ ফোরকানের নিজ ঘরে পরিবারের সদস্যরা লিচু খাচ্ছিলেন।

এ সময় লিচু খেয়ে রাখা একটি বিচি সবার অজান্তে অবুঝ শিশু সফোয়ান তার মুখে দিলে তা গলায় আটকে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে মুমূর্ষ অবস্থায় শিশুটিকে হাটহাজারী সদরের একটি প্রাইভেট হাসপাতাল নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু সফোয়ান ওই বাড়ির সিএনজি চালক মোঃ ফোরকানের সন্তান।

সংশ্লিষ্ট ঐ ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই দিন রাতে সাড়ে দশটার দিকে শিশুটির মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আরও খবর