হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের আগেই ছেলের ফল পেয়ে গেলেন চবি কর্মকর্তা

অভিযুক্ত চবি কর্মকর্তা ও তার দেওয়া ফেইসবুক স্টাটার্সের ছবি


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞান অনুষদভুক্ত 'এ' ইউনিটের গত ১৬ ও ১৭ মে অনুষ্ঠিত হওয়া ভর্তি পরীক্ষার ফলাফল চূড়ান্ত হলেও প্রকাশিত হয়নি। তবে এরই মধ্যেই ঘটেছে বিপত্তি। বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা নিজের ছেলের ভর্তি পরীক্ষার ফলাফল পেয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি করে একটি পোস্ট করেন।



বিশ্ববিদ্যালয়ের ঐ কর্মকর্তা রোববার (২১ মে) সন্ধ্যার দিকে তার ছেলে ‘এ’ ইউনিটে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন জানিয়ে নিজের ফেইসবুক একাউন্টে পোস্টটি করেন। সেখানে তিনি লিখেন, “আলহামদুলিল্লাহ আমার ছেলে আবীর চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের A Unit (সায়েন্স ফ্যাকাল্টি) ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ১৬৯৬ এবং কোটা তালিকায় ৩য় হয়েছে। সবার কাছে দোয়া প্রার্থী।”

জানা যায়, এই কর্মকর্তার নাম মোহাম্মদ সোহরাওয়ার্দী, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কশীট শাখায় উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কর্মরত আছেন। তার এই পোস্টের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। সবার মাঝে চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল নিয়ে বড় রকমের সন্দেহ তৈরি হয়েছে।  বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ঐ কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমাকে মাপ করেন। আমার ছেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে দেখে আমাকে জানালে আমি পোস্ট করি, এটা উড়ো খবর ছিল। বিগত ৩০ বছর ধরে আমি সততার সাথে বিশ্ববিদ্যালয়ে কাজ করছি। কিন্তু এমন কাজে আমার চাকরি চলে যেতে পারে। 


ফলাফল প্রকাশের আগেই কিভাবে চবি কর্মকর্তা নিজের ছেলের ফলাফল পেয়ে গেলেন এমন প্রশ্নের উত্তরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. খাইরুল ইসলাম বলেন, বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফলাফল এখনো প্রকাশিত হয়নি। সোমবার (২২মে) সকালে প্রকাশ করা হবে। আইসিটি থেকে ফলাফল লিক হওয়ার কোনো সুযোগ নেই। ওই কর্মকর্তা কীভাবে রেজাল্ট পেলেন তা তিনিই ভালো বলতে পারবেন। এসম্পর্কে আমার জানা নেই।

আরও খবর