প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা

লক্ষ্মীপুরে গম চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে



লক্ষ্মীপুরে গম আবাদে কৃষকের আগ্রহ বাড়ছে। লক্ষ্মীপুরের চরাঞ্চল গম চাষের জন্য উপযোগী।গত বছর লাভ হওয়ায় এবার অনেক বেশি জমিতে গম চাষ হয়েছে। তাপসহিষ্ণু ও লবণাক্ত জমিতে গমের ভালো ফলনে চাষাবাদে উৎসাহী হয়েছেন কৃষক।




সরকারের প্রনোদনা কর্মসূচির আওতায় এবছর লক্ষ্মীপুরে ১ হাজার কৃষককে ১০ কেজি করে গম বীজ ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।  চলতি মৌসুমে রামগতি উপজেলায় দিগন্ত জোড়া মাঠে গমের আবাদ হয়েছে। জেলা সম্প্রসারণ অধিদপ্তর জানায়, লক্ষ্মীপুরে এবার ৮০০ একর জমিতে গম চাষ হয়েছে।  এক সময় এ অঞ্চলে গমের আবাদ না হলেও এবার ২ টি উন্নত জাতের গম চাষ করে লাভবান হয়েছে কৃষক। তাপ এবং খরা সহিষ্ণু দুটি জাতের গম চাষ করে লাভবান হয়েছেন তারা।  গম চাষী একাধিক কৃষক বলেন, এবছর গমের ফলন খুবই ভালো। গমের বাজার দামও ভালো। আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি একরে ৪০-৫০ মণ গম হওয়ার আশা করি আমরা৷  আগামীতে এ অঞ্চলে গমের উৎপাদন বাড়লে জেলার চাহিদা মিটিয়ে সারাদেশে গম সরবরাহ করা সম্ভব হবে৷এতে বিদেশ থেকে গম আমদানির নির্ভরতাও কমবে। 


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড.জাকির হোসেন বলেন, আমরা অনেক দিন ধরে তাপ সহিষ্ণু বা হিট টলারেন্স গমের জাত খুজতে ছিলাম। এক্ষেত্রে আমাদের বারি গম-৩২,৩০ এগুলো এ অঞ্চলের ভালো। তবে বারি গম-৩০ এ অঞ্চলের জন্য খুবই ভালো। তবে আগামী বছর বারি গম-৩২ আমরা সম্প্রসারণ করবো।