ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

বরিশালে ২৫ লাখ গলদা চিংড়ির রেণুসহ দুই জন আটক



বরিশাল সদর উপজেলা দপদপিয়া ব্রিজে টোল প্লাজায় ট্রাকে তল্লাশি চালিয়ে ২৫ লাখ গলদা চিংড়ির রেণু পোনাসহ দুই জনকে আটক করেছে নৌ-পুলিশ। আজ রবিবার ২১ মে সকাল ৯ টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানান নৌ পুলিশ বরিশাল অঞ্চল এর পুলিশ সুপার (এসপি) কফিল উদ্দিন তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাতে নৌ-পুলিশের একটি টিম বরিশাল সদর উপজেলার দপদপিয়া ব্রিজের টোল প্লাজায় অভিযান চালায়। এসময় পটুয়াখালীর কলাপাড়া থেকে খুলনা গামী একটি ট্রাক তল্লাশি করে ৫৫ ড্রাম ভর্তি ২৫ লাখ গলদা চিংড়ির পোনা জব্দ করা হয়। পরে জব্দকৃত পোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। আটক পাচারকারীরা হলেন, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা মো. ইব্রাহীম মিয়া (৩০) ও মো. রাব্বি মিয়া (২১)।বরিশাল নৌ-পুলিশের এস আই মো. আলাউদ্দীন আল মাসুম বলেন, রেণু পোনা বহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে। পাশাপাশি আটকদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরও খবর