কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

বুধহাটায় সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ

আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ মে) বিকালে উপজেলা শ্রমিকলীগের আহবায়কের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখার আহবান জানিয়ে করিম সুপার মার্কেট থেকে লিফলেট বিতরণ শুরু করা হয়। বাজারের বিভিন্ন সড়ক ও গলিপথে ঢুকে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। উপজেলা শ্রমিকলীগের আহবায়ক ও আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেনের উদ্যোগে সাতক্ষীরা-৩ আসনের এমপি রুহুল হকের পক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ ও পথ সভা করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস এম সাহেব আলীর সভাপতিত্বে  ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুন ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, উপপ্রচার সম্পাদক বদিউজ্জামান মন্টু, শ্রমিকলীগ যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রমজান আলী, কৃষকলীগ সভাপতি আজহারুল ইসলাম, যুবলীগ নেতা ইদ্রিস আলী, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান, কলেজ ছাত্রলীগ সাবেক সভাপতি আশরাফুজ্জামান তাজ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি আবু রায়হান সিদ্দিক, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম, শেখা কবির, যুবলীগ নেতা আমিরুল ইসলাম, গাওছুল আযম, তরুণলীগ সভাপতি মোতাহার হোসেন, সবুজ, শাহরুল, আল মামুন, জাকির, ওসমান প্রমুখ।

Tag
আরও খবর