বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

কুড়িগ্রামে নবজাতক শিশুর অভিভাবকদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ



পরিবেশবাদী সংগঠন অরণ্য এর উদ্যোগে কুড়িগ্রাম সদর হাসপাতালে গ্যাটসবি টেক্স এর সহোযোগিতায় নবজাতক শিশুদের অভিভাকদের মাঝে একটি করে ফলদ গাছের চারা বিতরণ করা হয়। বৃহস্পতিবার টিকা ও সেবা নিতে আসা ০-১ বছরের নবজাতক শিশুর অভিভাবকদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়। অরণ্যের সাধারণ সম্পাদক সোহানুর রহমানের সভাপতিত্বে অরণ্য এর প্রচার সম্পাদক জামিউল ইসলাম জুহান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: মো: শহিদুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ আল-আমিন মাসুদ, অরণ্যের  কোষাধ্যক্ষ  জামিউল ইসলাম, দপ্তর সম্পাদক  শরিফুল ইসলাম, উৎসর্গ নার্সিং ইনস্টিটিউট অধ্যক্ষ খোরশেদ আলম, অরণ্যের উপদেষ্টা মো: নুর আমিন, অরণ্যের উপদেষ্টা জুলকার নাঈন জুলিয়া প্রমুখ।


কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: মো: শহিদুল্লাহ বলেন, নবজাতক শিশুদের অভিভাবকদের মাঝে ফলদ বৃক্ষ বিতরণ করেছে পরিবেশবাদী সংগঠন অরণ্য। সংগঠনটি  নিঃসন্দেহে  একটি ভাল কর্মসূচী হাতে নিয়েছে। আশা করি তাদের এই কর্মসূচী অবহ্যাত থাকবে ।


অরণ্যের সাধারণ সম্পাদক সোহানুর রহমান বলেন, আগামীর নতুন প্রজন্ম জন্য সুন্দর ও সবুজ পৃথিবী গড়তে হলে আমাদের বেশি করে বৃক্ষ রোপণ করতে হবে এ জন্য আমরা কুড়িগ্রাম জেলার নবজাতক শিশুর অভিভাবকদের মাঝে বৃক্ষ বিতরণ কর্মসূচী উদ্বোধন  করলাম। এই  বৃক্ষ বিতরণ কর্মসূচী কুড়িগ্রাম জেলায়  একমাস ব্যাপী বিভিন্ন স্থানে অব্যাহত থাকবে।




আরও খবর