পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

প্রচার মাইকের শব্দ দূষণে অতিষ্ঠ মেহেরপুরবাসী।

প্রচার মাইকের শব্দ দূষণে অতিষ্ঠ হয়ে পড়েছে মেহেরপুর জেলাবাসী।প্রতিদিন কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে বিকট আওয়াজের প্রচার মাইক।


মেহেরপুর জেলা শহরছাড়াও জেলার সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে অসংখ্য প্রচার মাইক বের হয়। যা গ্রাম গঞ্জে মাটি বহনকারী গাড়ির মতো দাঁপিয়ে বেড়ায় এ গ্রাম থেকে ও গ্রামে।


এসব প্রচার মাইকের মধ্যে রয়েছে ডাক্তারদের বিজ্ঞাপন, ডায়াগনস্টিক সেন্টারের বিজ্ঞাপন, বিদ্যালয়ের বিজ্ঞাপন, পোল্ট্রি ও বয়লার মুরগি বিক্রয়ের বিজ্ঞাপন, সিট কাপড়, জুতা, স্যান্ডেল, মোটরসাইকেল, টিভি ফ্রিজ বিক্রির বিজ্ঞাপন, হালখাতায় অংশ গ্রহণ, পশুর গোশত বিক্রি, লোহা লাড়কি ক্রয়, বাদাম বিক্রি, হারানো পশু খুঁজে পেতে ও সবজিসহ জিরা পাঁচ ফোড়ন বিক্রয়ের বিজ্ঞাপন। 


এছাড়াও গ্রাম গঞ্জের চা, কফি শপের উচ্চ শব্দে বাজানো ও তরুণদের শখের ও নাচের জন্য টিভি, সাউন্ড বক্সের শব্দ দূষণ তো রয়েছেই।


এসব প্রচার মাইকের শব্দ দূষণে মেহেরপুর জেলাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন। শহর ও গ্রামের বাজারের ব্যবসায়ীরা, ক্রেতা বিক্রেতারা চরমভাবে অস্বস্তি ও অশান্তিতে রয়েছে বিকট আওয়াজে প্রচার মাইকের যন্ত্রণায়।


তাছাড়া শিক্ষার্থী, শিশু ও বয়স্ক নারী-পুরুষসহ সকল বয়সী মানুষ খুবই যন্ত্রণার মধ্যে রয়েছে এমন বিকট আওয়াজের কারণে। এমনিতেই অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় প্রচন্ড গরমে মানুষের হাসফাস অবস্থা। এর মধ্যে বিকট আওয়াজে মাইকের শব্দ দূষণে অসহ্য যন্ত্রনায় পড়েছে জেলার মানুষগুলো।


পরিস্থিতি এমন যে সারাক্ষণই দু'একটা মাইক কানের পাশে বাঁজতেই থাকে। মসজিদে নামাজ পড়াও দুষ্কর হয়ে পড়েছে। কখন আযান আর কখন নামাজের সময় সেদিকেও হুশ থাকে না এসব মাইক চালকদের। কেবলমাত্র রাত ১২ টা হতে ভোর ৫ টা পর্যন্ত মানুষের কান ও ব্রেন নিরাপদে থাকে। বিশেষজ্ঞদের মতে এ ধরনের শব্দ দূষণে মানুষের কানের চরম ক্ষতি হওয়াসহ স্মৃতিশক্তি লোপ পায়।


ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শব্দ দূষণে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে ৬৫ কিংবা এর চেয়ে বেশি বয়সীদের ক্ষেত্রে এ ঝুঁকি আরও বেশি। গবেষণায় বলা হয়েছে ৫০ হাজারেরও বেশি লোকের উপর এক জরিপ শেষে দেখা গেছে, ১০ ডেসিবেল শব্দের জন্য স্ট্রোকের ঝুঁকি বাড়ে ১৪ শতাংশ। এ ঝুঁকি গড়ে সব বয়সীদের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে প্রতি ১০ ডেসিবেল শব্দে স্ট্রোকের ঝুঁকি ২৭ শতাংশ বাড়ে। সরকার শব্দ দূষণ রোধে ২০০৬ সালে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছিল, কোন ব্যক্তি শব্দ দূষণের অপরাধে দোষী সাব্যস্ত হলে ১ মাস এবং সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড এবং ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দন্ডে দন্ডিত হবেন।


এমতবস্থায় মেহেরপুর জেলাবাসী ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে শব্দ দূষণ বন্ধের জোর দাবী জানিয়েছেন। যাতে করে প্রচন্ড তাপদাহ আর গরমের পরও অন্তত: শব্দ দূষণের যন্ত্রণা থেকে বাঁচতে পারে।

আরও খবর
6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ ঘন্টা ১৮ মিনিট আগে