শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

পূর্ব শত্রুতার জেরে রামপাল থেকে মোরেলগঞ্জে হামলা করতে এসে পুলিশে ধৃত ৪ যুবক


পূর্ব শত্রুতার জের ধরে বাগেরহাটের রামপাল উপজেলার ৫ যুবক মোরেলগঞ্জ নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকায় আজিম উদ্দিন নামের এক ভাড়াটিয়ার বাড়িতে ত্রাস সৃষ্টির চেষ্টা কালে মোরেলগঞ্জ থানা পুলিশের হাতে আটক হয়েছে ৪ যুবক। আটককৃত হচ্ছেন রামপাল উপজেলার আদাঘাট গ্রামের সাগর শেখের ছেলে শাওন রহমান সান (২১), জাহিদ সানার ছেলে ইদি সানা (১৯), ফরহাদ শেখের ছেলে নাজমুল শেখ (১৯) ও চুলকাঠি গ্রামের সেলিম শেখের ছেলে ইমন শেখ (১৯)। 


সোমবার (১৫ মে) দুপুর ১টার দিকে মোরেলগঞ্জ নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ এদেরকে আটক করে। তবে তাদের সঙ্গে থাকা একই এলাকার মোঃ বাকি বিল্লাহ'র ছেলে রাদি বিল্লাহ (২০) পালিয়ে যেতে সক্ষম হয়।


আটককৃত যুবকদের নিকট থেকে একটি খেলনা পিস্তল, লোহার পাইপ, ৪টি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।


আটককৃতদের মধ্যে শাওন রহমান নামে একজন দাবি করেন তাদের এক বন্ধুর স্ত্রী মোরেলগঞ্জ এক আত্মীয়ের বাড়িতে আটকে রাখা হয়েছে। বন্ধুর সেই স্ত্রীকে তুলে নেওয়ার জন্য তারা মোটরসাইকেলে যোগে মোরেলগঞ্জে এসেছিল। কিন্তু সে-ই বাড়িতে যাওয়ার আগেই তারা ধরা পড়ে। 


এদিকে ভুক্তভোগী আজিম উদ্দিন জানান, পূর্ব শত্রুতার জের ধরে তারা ত্রাস সৃষ্টির উদ্দেশ্য এখানে আসে। তাদেরকে আশপাশে ঘুরতে দেখে পুলিশে খবর দেয়া হলে পুলিশ তাদের মধ্য হতে ৪ জনকে আটক করে। রাদি বিল্লাহ নামে একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


এ ঘটনায় মোরেলগঞ্জ এশিয়া ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের কর্মকর্তা আজিম উদ্দিন গতকাল রাতে থানায় একটি মামলা দায়ের করেন। 


আজিম উদ্দিনের শশুরবাড়ি সূত্রে জানা গেছে, রামপালের আদাঘাট এলাকায় বাড়ি উক্ত বখাটেরা তাদের মেয়ে দশম শ্রেণির ছাত্রী খাদিজা ( ছদ্ম নাম) (১৫) কে স্কুলে যাওয়া আসার পথে প্রেম নিবেদন সহ তাকে উত্যক্ত করত। এর প্রতিকারে রামপাল থানায় তাদের বিরুদ্ধে গত ডিসেম্বরে একটি এজাহার দাখিল করা হয়। তা সত্ত্বেও ওই বখাটেদের কবল থেকে বাঁচাতে খাদিজাকে দূরে মোরেলগঞ্জ দুলাভাইয়ের বাসায় পাঠানো হয়। মোরেলগঞ্জ এসেও তাদের সন্ত্রাসী কার্যক্রম থেকে ওই পরিবার রেহাই পাচ্ছে না বলে খাদিজার পরিবার আক্ষেপ করেন। 


মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং আটককৃতদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৮ ঘন্টা ২৭ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১২ ঘন্টা ২০ মিনিট আগে