কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রাবণ কারাগারে নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ: মা, নবজাতক ও কিশোর স্বাস্থ্য সুরক্ষায় জোর অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক কটিয়াদীতে ইউপি নির্বাচনে বিএনপি চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা শ্যামনগরে সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক সভা ও কুইজ পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ

জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা থেকে বঞ্চিত

 হুজুর উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শিক্ষার্থী প্রথমাকে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় অংশ নেওয়া থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ প্রতিযোগিতা দেশ সেরা হিসেবে একে একে তিন বার মহামান্য সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় পর্যায়ে পুরস্কার লাভ করেন নাফিসা আঞ্জুম প্রথমা। সেই প্রথমাকে এবার জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় অংশগ্রহণ নেওয়া থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে।

পাটগ্রাম সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল জব্বার বসুনিয়ার বিরুদ্ধে এ অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউএনও'র কাছে আবেদন দেওয়া হয়েছে।

গত (১২মে) শুক্রবার ভুক্তভোগী শিক্ষার্থী নাফিসা আঞ্জুম প্রথমার "মা‍" উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লতিফা আক্তার (১২মে) ইউএনওকে এ অভিযোগ দেন। 

অভিযোগ সুত্রে জানা গেছে, পাটগ্রাম সরকারি হজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে কোন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয় নাই কিংবা কোন ছাত্রীকে প্রতিযোগিতার জন্য ম্যাসেজ কিংবা ফোন বা কোন ধরনের সংবাদ এমনকি বিদ্যালয়ের অনলাইন পেজেও এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি স্কুল কর্তৃপক্ষ।

এদিকে উক্ত সংবাদ শুনে নাফিসা আঞ্জুম প্রথমা মানসিক ও শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পরে। একজন শিক্ষার্থীর মেধা বিকাশে প্রধান অন্তরায় হলো শিক্ষক কর্তৃক মানসিকভাবে হেয় ও পক্ষপাতদুষ্ট আচরন।

তবে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল জব্বার বলেন, 'অনিয়মের অভিযোগ অসত্য। প্রথমা আমাদের বিদ্যালয়ে ২০২৩ সালে ভর্তি হয়েছে। এর মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য প্রতিযোগিতা হয়েছে। এতে যারা ভালো করেছে, কমিটি তাদের নাম পাঠিয়েছে। সেখানে প্রথমা আসেনি, বলেওনি।'

এ বিষয়ে ইউএনও (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান বলেন, 'অভিযোগ পেয়েছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে দেখতে বলা হয়েছে।

আরও খবর