দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনগণ শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবে’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-05-2023 09:03:26 pm


বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবে। এদেশের জনগণ উন্নয়নে বিশ্বাসী। সেজন্য বিএনপি নানানভাবে অপপ্রচার চালাচ্ছে। সরকারের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। 



শনিবার (১৩ মে) দুপুরে শিবচরে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ বলেন, আওয়ামী লীগ জনগণের দল। জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে এই দল প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব মেহনতি মানুষের নির্ভরযোগ্য ঠিকানা। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এসে দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবে। প্রধানমন্ত্রী মানুষের মৌলিক অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। আগামীতে স্মার্ট বাংলাদেশের যে লক্ষ্য সেটা পূরণ হবে।


তিনি আরও বলেন, পদ্মাসেতুর কারণে শিবচরের ভৌগোলিক গুরুত্ব বেড়ে গেছে। এখানে শুরু হয়েছে অনেক মেগা প্রকল্প। পদ্মাপাড়ে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু কনভেনশন সেন্টার নির্মাণ করা হবে। এটি হবে এশিয়ার সর্ববৃহৎ কনভেনশন সেন্টার। এখানে দেশ-বিদেশ থেকে মানুষ আসবে, আন্তর্জাতিক মেলা হবে। দেশি-বিদেশি ইভেন্ট, মিটিং হবে নিয়মিত। শিবচরে বঙ্গবন্ধু নভো থিয়েটার ও সাইন্স সিটি নির্মাণ করতে যাচ্ছি। যেখানে বিজ্ঞান নিয়ে গবেষণা ও লেখাপড়া করতে পারবে শিক্ষার্থীরা।


Tag
আরও খবর